Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত

আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ আগুনে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার।
রবিবার রাত ৩ টে নাগাদ আগুন লাগে দুটি গোডাউনে। মৃত্যু হয়েছে বহু মানুষের।
মঙ্গলবার দুপুরেও ধিকিধিকি আগুন জ্বলতে দেখা যায় নাজিরাবাদে। চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
আগুন নেভানোর কাজ শেষ না হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্বিগ্ন মানুষের ভিড়। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সঠিক সংখ্যা নির্দিষ্ট করে জানতে পারেনি প্রশাসন। বেসরকারি মতে, মৃতের সংখ্যা অন্তত আট। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় স্পষ্ট নয়।

আরও পড়ুন: শীতলকুচি কাণ্ডে মাথাভাঙ্গা থানার SDPO কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID এর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal