Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

ভবানীপুরে রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ছাড়লেন নন্দীগ্রাম আসন

ভবানীপুরে রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ছাড়লেন নন্দীগ্রাম আসন

ভবানীপুর এবং নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুটি আসনেই জয়ী হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু। পরে বিকেলে ভবানীপুরে রোড শো করেন এই কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী পদে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখেই চলবে নতুন সরকার। এখানে আমি নয়, গুরুত্ব পাবে আমরা। রাজ‍্যের বিভিন্ন রাস্তায় অবৈধ টোল ট্যাক্স বন্ধ করা, বেআইনি কাঠামো ভাঙা এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য পুলিশকে কাজ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

আরও পড়ুন: মগরাহাটে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বোলতার চাক পোড়ানোর জেরে বিপত্তি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal