Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

‘টক্সিক’-এর টিজার ঘিরে তীব্র বিতর্ক, অতিমাত্রায় ঘনিষ্ঠ দৃশ্যের কারণে নেটপাড়ায় ট্রোলড যশ

অভিনেতা যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এর নতুন টিজার মুক্তি পেতেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকশনের বদলে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহারে চরম সমালোচনার মুখে নির্মাতারা।

‘টক্সিক’-এর টিজার ঘিরে তীব্র বিতর্ক, অতিমাত্রায় ঘনিষ্ঠ দৃশ্যের কারণে নেটপাড়ায় ট্রোলড যশ

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’ (Toxic)-এর নতুন টিজার মুক্তি পেতেই শুরু হয়েছে জোর বিতর্ক। টিজারে অ্যাকশন এবং গল্পের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে অতিমাত্রায় ঘনিষ্ঠ দৃশ্য, যা দেখে রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ ছবির অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর মুখে পড়েছেন স্বয়ং যশ এবং ছবির নির্মাতারা।

গল্পের চেয়ে বেশি নজর ঘনিষ্ঠ দৃশ্যে গত ১ জুলাই মুক্তি পেয়েছে ‘টক্সিক’-এর নতুন টিজার। টিজারটি ১ মিনিট ৪১ সেকেন্ড দীর্ঘ। যেখানে যশ এবং অভিনেত্রী কিয়ারা আডবাণীর বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হয়েছে। কার, বারান্দা থেকে শুরু করে রাস্তার বিভিন্ন জায়গায় তাঁদের রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে। দর্শক আশা করেছিলেন একটি পাওয়ার-প্যাকড অ্যাকশন টিজার, কিন্তু তার পরিবর্তে অতিরিক্ত বোল্ড দৃশ্যের আধিক্য দেখে তাঁরা হতাশ।

কেন ক্ষুব্ধ ভক্তরা? টিজার মুক্তির পরেই টুইটার (বর্তমানে X)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে। এক ভক্ত লিখেছেন, ‘যশের মতো একজন তারকার কাছ থেকে এমনটা আশা করিনি। আমাদের বাচ্চারাও তাঁর ভক্ত, কিন্তু এই টিজারটি দেখে মনে হচ্ছে এটি ফ্যামিলি অডিয়েন্সের জন্য নয়।’ অনেকেই অভিযোগ করেছেন, ছবির প্রচারের জন্য ‘সফট পর্ন’ বা অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতাকে ব্যবহার করা হয়েছে। অ্যাকশন এবং গল্পের চেয়ে ‘অ্যাডাল্ট কন্টেন্ট’-কে প্রাধান্য দেওয়ায় নেটনাগরিকদের একাংশ একে ‘বিগ ডিজাপয়েন্টমেন্ট’ বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: বডি শেমিং এর শিকার নুসরাত জাহান, বঙ্গ লুকে তাক লাগালেন বিশ্ববাসীকে

কী বলছেন দর্শক? ট্রোলে ভরা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ছবি সই করার আগে যশ কি চিত্রনাট্য পড়ে দেখেননি? ২৬ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এখন দেখার বিষয়, ট্রোলিং-এর মুখে পড়ে নির্মাতারা ছবির প্রচার কৌশলে কোনো পরিবর্তন আনেন কি না। দর্শকদের দাবি, যশের আগের ছবির মতো এটিতেও যেন কেবল অ্যাকশন এবং গল্পের দাপট দেখা যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment