Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

Aamir Khan Wedding: ৫ জুলাই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, ছিমছাম অনুষ্ঠানে থাকছেন কারা?

৬১ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্রাতের সঙ্গে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আমির খান। মুম্বইয়ের বান্দ্রায় ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র ঘনিষ্ঠরা।

Aamir Khan Wedding: ৫ জুলাই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, ছিমছাম অনুষ্ঠানে থাকছেন কারা?

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্রাতের (Gauri Spratt) সঙ্গে আগামী ৫ জুলাই আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে

কোটি টাকার বিলাসবহুল বলিউডি বিয়ের বদলে একটি ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন এই যুগল। মুম্বইয়ের বান্দ্রায় পালি হিলের বিলাসবহুল ফ্ল্যাটে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে সই সাবুদ করে বিয়ে করবেন তাঁরা। সংবাদমাধ্যমকে আমির জানিয়েছেন, আগামী রবিবার এই বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছোটবেলার বন্ধুরা। আমিরের তিন সন্তান জুনেইদ, ইরা এবং আজাদ যেমন এই অনুষ্ঠানে থাকছেন, তেমনই উপস্থিত থাকবেন গৌরীর ছেলে কুইনও।

কে এই গৌরী স্প্রাত?

৪৭ বছর বয়সী গৌরী স্প্রাতের জন্ম বেঙ্গালুরুতে। তিনি পেশায় একজন সফল ব্যবসায়ী এবং প্রখ্যাত স্যালন চেইন বি-ব্লান্টের (BBlunt) অন্যতম কর্ণধার। বিনোদন জগতে খুব বেশি যাতায়াত না থাকলেও আমিরের সঙ্গে তাঁর প্রায় ২৫ বছরের পুরনো বন্ধুত্ব। সম্প্রতি তাঁরা বান্দ্রায় একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবার মিডিয়ার সামনে গৌরীকে প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন: রুবেলকে সপাটে থাপ্পড় মারল শ্বেতা! কি এমন ঘটলো ‘যমুনা ঢাকি’র শুটিং ফ্লোরে? দুজনের মধ্যে ঝামেলা? ভাইরাল ভিডিও

পুরোনো ক্ষত ভুলে নতুন জীবন

এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিকবার মুখ খুলেছেন আমির। প্রথম স্ত্রী রীনা বাড়ি ছেড়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন, সে কথা অকপটে স্বীকার করেছিলেন তিনি। তবে সেই একাকীত্ব কাটিয়ে এবার গৌরীর সঙ্গে নতুন জীবন শুরু করতে পুরোপুরি প্রস্তুত মিস্টার পারফেকশনিস্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment