Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

‘আমার ব্যবসা থেকে চুরি করেছে’, বেঙ্গালুরুর দোকানে ৮ লক্ষ টাকা প্রতারণার শিকার অভিনেত্রী পারুল গুলাটি

নিজের ব্যবসা ‘নিশ হেয়ার’-এর বেঙ্গালুরু স্টোরে বড়সড় আর্থিক প্রতারণার শিকার হলেন অভিনেত্রী পারুল গুলাটি। দুই কর্মীর বিরুদ্ধে প্রায় ৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনেছেন তিনি।

‘আমার ব্যবসা থেকে চুরি করেছে’, বেঙ্গালুরুর দোকানে ৮ লক্ষ টাকা প্রতারণার শিকার অভিনেত্রী পারুল গুলাটি

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: নিজের ব্যবসা ‘নিশ হেয়ার’-এর বেঙ্গালুরু স্টোরে বড়সড় আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী পারুল গুলাটি। দুই কর্মীর বিরুদ্ধে প্রায় ৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ এনেছেন তিনি। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

কীভাবে সামনে এল প্রতারণা?

‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ খ্যাত অভিনেত্রী পারুল গুলাটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই দোকানের হিসেবপত্রে গরমিল লক্ষ্য করছিলেন তিনি। কিন্তু ঠিক কোথায় সমস্যা হচ্ছে, তা প্রথমে বুঝতে পারেননি। এরপরই আচমকা বেঙ্গালুরুর দোকানে পরিদর্শনে যান অভিনেত্রী। পারুলের দাবি, তাঁর আসার খবর পেয়েই স্টোরের সিসিটিভি ক্যামেরার দায়িত্বে থাকা কর্মী হঠাৎ অসুস্থতার অজুহাতে ছুটি নেন। তবে স্টোর ম্যানেজার সেই দিন কাজেই ছিলেন।

গ্রাহকদের থেকে টাকা নিতেন ব্যক্তিগত অ্যাকাউন্টে

জিজ্ঞাসাবাদে স্টোর ম্যানেজার প্রতারণার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন পারুল। অভিনেত্রী জানিয়েছেন, কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই ওই কর্মী এই প্রতারণা শুরু করেন। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ‘নিশ হেয়ার’ পণ্য বিক্রি করে, সেই টাকা কোম্পানির অ্যাকাউন্টের বদলে নিজেদের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে বলতেন ওই দুই কর্মী। পারুল বলেন, ‘ওরা আমার পণ্য, আমার প্যাকেজিং ব্যবহার করে বিক্রি করেছে। শুধু আমার নয়, গ্রাহকদের থেকেও চুরি করেছে।’

আরও পড়ুন: পথশিশুদের অগ্রাহ্য করে দামি রেস্তোরাঁয় প্রেম করতে গেলেন অভিনেত্রী তারা সুতারিয়া! ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আক্রমণের সামনে অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

৬ মাসের প্রমাণ, পলাতক এক অভিযুক্ত

পারুল জানিয়েছেন, গত ৬ মাসের প্রতারণার প্রমাণ তাঁর হাতে রয়েছে। তবে মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে তাঁর আশঙ্কা। স্টোর ম্যানেজার ৮ লক্ষ টাকা তছরুপের কথা স্বীকার করলেও, অন্য অভিযুক্ত কর্মী বর্তমানে পলাতক। সোশ্যাল মিডিয়ায় ওই দুই কর্মীর ছবি শেয়ার করে অভিনেত্রী আবেদন জানিয়েছেন, যাতে কেউ তাঁদের কাজে নিয়োগ না করেন। পাশাপাশি, বেঙ্গালুরুর দোকান থেকে যাঁরা কেনাকাটা করেছেন, তাঁদেরও নিজেদের পেমেন্টের রসিদ যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন পারুল গুলাটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment