Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

শারীরিক অসুস্থতা, ভোট দিতে যেতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেববাবুর মেয়ে এবং স্ত্রী ভোট দেন

শারীরিক অসুস্থতা, ভোট দিতে যেতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য

শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যেতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। আদৌ তিনি ভোট দিতে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। ঠিক ছিল, রবিবার সকালে শারীরিক অবস্থা বিচার করে তিনি ঠিক করবেন, ভোট দিতে যাবেন কিনা। কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে যেতে পারলেন না তিনি।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ দিন ধরেই তিনি বাড়িতে বন্দি। তারই মধ্যে ২০১৮ সালের রাজ্য সম্মেলনে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত ভবনে। অসুস্থতা নিয়েই এবছর ফেব্রুয়ারির গোড়ায় অল্প সময়ের জন্য ব্রিগেডে গিয়েছিলেন, যদিও গাড়ি থেকে নামেননি। যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভোট দিতে যান পাঠ ভবন স্কুলে, কিন্তু অসুস্থতার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারেননি।

আরও পড়ুন: আন্দোলনকারী চিকিৎসকদের আলোচনায় ডাকলেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal