Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

ক্যামেরার সামনে হাসির ফোয়ারা; বাস্তব জীবনে এই ৫ জন জনপ্রিয় অভিনেত্রী ভোগ করেছেন স্বজনহারার শোক

ক্যামেরার সামনে হাসির ফোয়ারা; বাস্তব জীবনে এই ৫ জন জনপ্রিয় অভিনেত্রী ভোগ করেছেন স্বজনহারার শোক

রুপোলি পর্দায় আমরা তাদের দেখি নানা রূপে, নানা চরিত্রে। কিন্তু তাদের বাস্তব জীবনটা কেমন? কতটা কষ্ট, যন্ত্রনা বুকে নিয়েও ক্যামেরার সামনে নির্দ্বিধায় হাসতে পারেন অভিনেতা, অভিনেত্রীরা? আসুন জেনে নিই বলিউডের এমন ৫ অভিনেত্রীর গল্প, যাদের খুব অল্প বয়সেই পেতে হয়েছে স্বজনহারা যন্ত্রনা। প্রিয়জনকে হারিয়েও তাদের হাসতে হয়েছে রুপোলি পর্দার গ্ল্যামার ওয়ার্ল্ডে।

(১) রেখা: নব্বইয়ের দশকে নিজের রূপের মাধুর্যতা এবং অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন বলিউড অভিনেত্রী রেখা। কিন্তু তার জীবনেও ছিল অকাল-যন্ত্রনা। যুবতি বয়সেই দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই আত্মহত্যা করেন তার স্বামী। শোনা যায় সেই শোক কাটিয়ে কয়েক বছর পর অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তিনিও অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন। তাই দাম্পত্য জীবন যেন অন্ধকারাচ্ছন্নই রয়ে গেছে রেখার।
Rekha | Rekha Movies List | Rekha Family, Net Worth, Upcoming Movies, Filmography, Biography, Photos & Latest News - FilmiBeat

(২) বিজয়েতা পণ্ডিত: খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা দিয়েছিলেন বিজয়েতা। কিন্তু স্বজনহারা যন্ত্রনা তাকেও ছেড়ে কথা বলেনি। ১৯৯০ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিরই নামী গায়ক এবং গীতিকার আদেশ শ্রীবাস্তবের সঙ্গে বিয়ে হয় তার। তাঁদের দুই ছেলেও রয়েছে। কিন্তু ২০১৫ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন স্বামী আদেশ। এরপর থেকেই আর রুপোলি পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। জানা যায়, বর্তমানে ছেলেদের নিয়ে একাই জীবন কাটাচ্ছেন বিজয়েতা।
पहली फिल्म से ही बदल गई थी विजेयता पंडित की जिंदगी, पति की मौत के बाद पाई पाई की हो गई मोहताज - IBC24 News : Chhattisgarh News, Madhya Pradesh News, Chhattisgarh

আরও পড়ুন: একি কথা বললেন শ্রাবন্তী? ‘মুখোশ পড়লে চেনা মানুষও অচেনা লাগে’, দেখুন ভাইরাল ভিডিও

(৩) শান্তিপ্রিয়া: বলিউডে তেমন পরিচিত মুখ না হলেও অক্ষয় কুমার অভিনীত ‘সৌগন্ধ’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। তবে তার নামও এই তালিকায় রয়েছে। ১৯৯৯ সালে অভিনেতার সিদ্ধার্থ রায়ের সঙ্গে বিয়ে হয় শান্তিপ্রিয়ার। তবে অভিনেত্রীর যখন মাত্র ৩৫ বছর বয়স তখন প্রয়াত হন তাঁর স্বামী সিদ্ধার্থ। নেমে আসে অন্ধকার।
30 साल पहले अक्षय कुमार संग किया डेब्यू, कहां है एक्ट्रेस शांतिप्र‍िया - Bollywood News AajTak

(৪) শেহনাজ গিল: ‘বিগ বস’ খ্যাত শেহনাজের জীবনেও রয়েছে স্বজনহারা শোকের এক গল্প। তাঁর সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রেম ছিল একসময়ের হট-টপিক। কিন্তু গত বছরই আচমকা হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ। শোনা যায়, দু’জনে খুব শীঘ্রই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই প্রেমিককে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন শেহনাজ। তবে বেশ কয়েক মাস পর সেই ধাক্কা কাটিয়ে ফের কাজের দুনিয়ায় ফিরেছেন অভিনেত্রী।

Shehnaaz Gill Signs Her 2nd Bollywood Film, To Share Screen With Anil Kapoor and Bhumi Pedenekar: Reports

আরও পড়ুন: ‘সামি সামি’ গানের সঙ্গে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরলেন ‘উমা’র নন্দনা, উমা ধারাবাহিকের ছোট সদস্যের লুকোনো ট্যালেন্ট দেখে অবাক হলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

(৫) কেকাসান পটেল: এই নামী অভিনেত্রীর জীবনেও রয়েছে শোকের অন্ধকার। জানা যায়, ব্যবসায়ী আরিফ পটেলকে বিয়ে করেছিলেন কেকাসান। তবে ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আরিফ। এরপর থেকে ছেলেদের নিয়ে একাই জীবন কাটাচ্ছেন কেকাসান।
Kaykasshan Patel wiki Biography Height Net Worth images - LabuWiki

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment