Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

“মানুষের বেশে যেন এক মুঠো রোদ! কী মিষ্টি মানুষটা!” – বলিউড তারকা রাণবীরের প্রশংসায় পঞ্চমুখ বঙ্গতনয়া ঋতাভরী, একটি ফ্রেমে বন্দী দুজনে! তবে কি এবার এক ফ্রেমে দেখা যাবে তাঁদের? নাকি অন্য কোথাও দেখা হল এই দুই তারকার? ভাইরাল ভিডিও

“মানুষের বেশে যেন এক মুঠো রোদ! কী মিষ্টি মানুষটা!” – বলিউড তারকা রাণবীরের প্রশংসায় পঞ্চমুখ বঙ্গতনয়া ঋতাভরী, একটি ফ্রেমে বন্দী দুজনে! তবে কি এবার এক ফ্রেমে দেখা যাবে তাঁদের? নাকি অন্য কোথাও দেখা হল এই দুই তারকার? ভাইরাল ভিডিও

ঋতাভরী চক্রবর্তী, টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। প্রথম দশের লিস্ট করা হলে তাঁদের মধ্যে ঋতাভরীর নাম থাকবে না এটা হতে পারে না। তবে বর্তমানে অভিনেত্রী আছেন দক্ষিণে। কলকাতা ছেড়ে দুর্গা পূজার সময় দক্ষিনে নবরাত্রি পালন করছেন অভিনেত্রী। তবে সেখানে দুর্গা পুজোকে মিস করলেও বেশ ভালো রকম আনন্দে মেতে রয়েছেন না রাত্রিতেও। সেখানেই এক ফ্রেমে দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এবং ঋতাভরীকে একই ফ্রেমে। সেটা দেখি মূলত কথা শুরু হলো যে তবে কি তাঁরা একসাথে কাজ করবেন?

যদিও তেমন কিছু এখনো কোন ইন্ডাস্ট্রির তরফেই জানানো হয়নি। এমন কিছু ভাবার মত হয়নি যে তাঁরা একসাথে কাজ করবেন। তবে দক্ষিণে একসাথে নবরাত্রি সেলিব্রেট করতে গিয়ে একই ফ্রেমে ধরা দিতেই পারেন দুই তারকা। কেরালার ত্রিসূরে স্বর্ণ ব্যবসায়ী টি এস কল্যানরমণ আইয়ারের আমন্ত্রণে নবরাত্রি উদযাপনে সামিল হয়েছিলেন বঙ্গতনয়া। অভিনেত্রীর পাশাপাশি অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। সেখানেই রণবীরের সাথে একই ফ্রেমে একটি ভিডিওতে দেখতে পাওয়া গেল ঋতাভরীকে। ভিডিওতে দেখা গেল কথোপকথনে ব্যস্ত দুই তারকা। এই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী রণবীরের প্রশংসা করে লিখেছেন, “মানুষের বেশে যেন এক মুঠো রোদ! কী মিষ্টি মানুষটা!” এই ভিডিওটিই নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী।

শুধু রণবীর নয় সেখানে গিয়ে অভিনেত্রীর সাক্ষাৎ হয় বলিউড কুইন ক্যাটরিনা কাইফের সাথেও। অতীতে একটি বিজ্ঞাপনের জন্য কাজ করেছিলেন একসাথে এই দুই অভিনেত্রী। তারপর থেকে দীর্ঘদিন দেখা হয়নি তবে এই নবরাত্রি উদযাপনে দেখা হয়ে উৎফুল্ল আমাদের বঙ্গ তনয়া। অনেকদিন পর সহকর্মীকে দেখে একেবারে বাকরুদ্ধ আমাদের বাংলার ছোট পর্দার ললিতা। ক্যাটরিনার সাথে ছবি দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “এই মানুষটাকে কতটা পছন্দ করি তা ভাষায় প্রকাশ করতে পারব না”।

আরও পড়ুন: কিভাবে মৃত্যু অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর, আত্ম’হত্যা নাকি খুন? ২ বছর পর অবশেষে ঘোষণা করে দিলো, আজও ন্যায় বিচার হয়নি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর মামলার, দুবছর পেরিয়ে গিয়েছে!

প্রসঙ্গত বাংলা সিনেমার নতুন একটি প্রজেক্টে কাজ করছেন আমাদের ললিতা। তবে অভিনেত্রীর ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন অভিনেত্রী বেশ ভালই ওয়েট গেইন করেছেন। তবে এতে অভিনেত্রী কোন সমস্যা নেই। খুব ভালোভাবেই অভিনেত্রীর বিষয়টি প্রেজেন্ট করেন। সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনসের পরবর্তী ছবি ‘ফাটাফাটি’ তে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। এখানে অভিনেত্রী একজন প্লাস সাইজ মডেলের চরিত্রে অভিনয় করবেন। এই প্রসঙ্গে অভিনেত্রী একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে বলেন, “বলা হত, নায়িকাকে হতে হবে অপ্সরার মতো সুন্দরী। আশা করি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই ধারণা ভাঙতে পেরেছি। সাহসী ছবি করছি। মানুষ সার্জারির পর আমার ওজন বেড়ে যাওয়া দেখেছেন। আমি আড়াল করার চেষ্টাও করিনি। অনেকেই হয়তো আমার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। তাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি খুব খুশি”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment