Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

আগামী সপ্তাহে তিন দিনের জন্য হতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন

আগামী সপ্তাহে তিন দিনের জন্য হতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন

ভিন রাজ্যে বাঙালির উপর অত্যাচার, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়।
সূত্রের খবর, সেপ্টেম্বরের শুরুতে তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এসব ইস্যুতে প্রস্তাব আনতে চায় তৃণমূল কংগ্রেস সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বসবে অধিবেশন। এই বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। এছাড়া এসআইআরের প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা আছে।
ভিন রাজ্যে বিপদে পড়া পরিযায়ীদের সাহায্য করতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁরা ফিরে এলে এক বছর পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা।

আরও পড়ুন: মমতাকেই প্ৰধানমন্ত্ৰী দেখতে চাই, তেলেগুতে ব্যানার দিলীপের খড়গপুরে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal