Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

‘মিঠাই’য়ের সেটে আচমকাই গোলাপ হাতে হাজির এক তরুণী! হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলেন ‘সিদ্ধার্থ’ ওরফে আদৃত রায়কে! সিরিয়ালের মত‌ই প্রেমপ্রস্তাব পেলেন আদৃত রায়, আদৃতকে গোলাপ দিলেন মহিলা ভক্ত

‘মিঠাই’য়ের সেটে আচমকাই গোলাপ হাতে হাজির এক তরুণী! হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলেন ‘সিদ্ধার্থ’ ওরফে আদৃত রায়কে! সিরিয়ালের মত‌ই প্রেমপ্রস্তাব পেলেন আদৃত রায়, আদৃতকে গোলাপ দিলেন মহিলা ভক্ত

কিছুদিন আগে পর্যন্ত টিআরপি তালিকার শীর্ষস্থানটি নিজের দখলে রাখতে সক্ষম হয়েছিল জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি। তবে সম্প্রতি স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে হার মানতে হয়েছে জি বাংলার ‘মিঠাই’কে। তবে সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায় মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি।

কারণ আগের মতোই এখনো পর্যন্ত ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে তীব্র উন্মাদনা রয়েছে অনুগামীদের মধ্যে। যে কারনে মাঝে মধ্যেই মিঠাই ধারাবাহিকের ভক্তদের ধারাবাহিকের শুটিং সেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে দেখা যায়। কোনভাবে যদি একটু ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু কিম্বা ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সে আশায় দীর্ঘ সময় ধরে স্টুডিওর বাইরে অপেক্ষা করতে থাকেন মিঠাই এর অনুগামীরা।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারো অভিনয়ে ফিরছেন ‘ওগো নিরুপমা’র গৌরব! অস্ত্রোপচারের পর সাময়িক বিশ্রাম নিয়ে আবারও গৌরব ফিরছেন অভিনয়ে

তবে এবার সোজা গোলাপ হাতে শুটিং সেটে হাজির হতে দেখা গেল পল্লবী নামের এক তরুণীকে। পাশাপাশি পর্দার উচ্ছে বাবু ওরফে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে দেখা হতেই হাঁটুমুড়ে প্রেম নিবেদন করতে দেখা গিয়েছে ওই তরুণীকে। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই প্রেম নিবেদনের ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন একেবারে পর্দার দৃশ্য যেন বাস্তবে দেখতে পেলেন তারা। পাশাপাশি অনেককেই ওই তরুণীর সৌভাগ্য নিয়ে হাসির ছলে হিংসা করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment