Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘হাসপাতালে নিয়ে গেলে অভিষেক বাঁচত, অবহেলায় মরে গেল’! অভিষেক চ্যাটার্জীর হঠাৎ মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, ক্ষোভ উগড়ে দিয়েছেন পিয়া

‘হাসপাতালে নিয়ে গেলে অভিষেক বাঁচত, অবহেলায় মরে গেল’! অভিষেক চ্যাটার্জীর হঠাৎ মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, ক্ষোভ উগড়ে দিয়েছেন পিয়া

আজ বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের মধ্যে থেকে চিরবিদায় নিয়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জী। মাত্র ৫৭ বছর বয়সে তার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি কেউ। মাঝ রাতে হঠাৎই হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার। মৃত্যুর পরে পুরো টলিউড শোকোস্তব্ধ হয়ে পড়েছিল। অভিষেকের অনিক সহ অভিনেতা-অভিনেত্রী সাক্ষাৎকারের বেশকিছু পুরনো তথ্য এবং স্মৃতি তুলে ধরেন। এবারে সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত।

অভিনেত্রী জানিয়েছেন “আমি এখনও ভাবতে পারছিনা আমাদের মধ্যে অভিষেক নেই, বেশ কয়েকটি ছবিতে আমি ওর বোন, বান্ধবী, নায়িকা সবকিছুই হয়েছিলাম। আমরা একসঙ্গে বেশ আনন্দ করে কাজ করতাম সব ছবিতে। তপন দত্তর ‘মায়া জালের খেলা’ ছবিতে আমি, ইন্দ্রাণী হালদার, অভিষেক… আমরা তিনজন ছিলাম। সেটাই আমাদের একসঙ্গে করা শেষ কাজ। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সেই ছবিতে।”

অভিনেত্রী জানান একসঙ্গে প্রায় ১২ টি ছবি করেছেন দুজনে। তার বাড়ির নিত্য অতিথি ছিলেন অভিষেক। মাঝে মাঝেই আড্ডা দিতে চলে আসতেন পিয়ার বাড়িতে। আজ সেই বন্ধুর অনুপস্থিতি যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না অভিনেত্রী। ভালো কাজ করেছিলেন একাধিক কিন্তু হঠাৎ টলিউড থেকে অভিষেক চ্যাটার্জী উধাও হয়ে যাওয়া সকল দর্শকের মনে প্রশ্ন তুলেছে বারবার। কিন্তু একবার এক সাক্ষাৎকারে অভিষেক চ্যাটার্জী নিজেই জানিয়েছিলেন তার সঙ্গে নোংরা রাজনীতির খেলা খেলা হয়েছে। সেই সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণার দিকে আঙুল তুলে ছিলেন অভিনেতা। কিন্তু আরো কিছু কারণ ছিল সেটা হয়তো আমরা অনেকেই জানিনা।

পিয়া সেনগুপ্ত আরো দাবি করেন যে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অভিষেক সুস্থ হয়ে যেত। আশ্চর্যভাবে একজন অসুস্থ মানুষকে কি কেউ এভাবে বাড়িতে ফেলে রাখে! বিনা চিকিৎসায় এভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়েছিল অভিনেতা। এটাই দাবি করেন পিয়া সেনগুপ্ত। শোনা গিয়েছে অসুস্থ হওয়ার একদিন আগেও তিনি শুটিং ফ্লোরে শুটিং করেছিলেন সেখানেও কি সহ-অভিনেতা অভিনেত্রীরা কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি এরকম অবহেলা আর অসুস্থতার কারণে অকালে চলে যেতে হলে অভিনেতা কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।