Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

তৃতীয় বিয়ে করতে চলেছেন অভিনেতা আমির খান! মাত্র ২৯ বছরের বাচ্চা মেয়ে কে এবার করবেন বিয়ে, ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই ঘোষণা করবেন বিয়ের তারিখ

তৃতীয় বিয়ে করতে চলেছেন অভিনেতা আমির খান! মাত্র ২৯ বছরের বাচ্চা মেয়ে কে এবার করবেন বিয়ে, ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই ঘোষণা করবেন বিয়ের তারিখ

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছে এমনটাই। শনিবার টুইটারে দুটো কারণে ট্রেন্ডিং ছিলেন আমির খান। এক, তার পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’ ২০২২-এর ১৪’ই এপ্রিল মুক্তি পেতে চলেছে। দুই, তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এমনকি এও শোনা গিয়েছে এখন থেকেই অল্প অল্প করে আয়োজন শুরু করে দিয়েছেন আমির খান।

আমির খান ও তার প্রাক্তন স্ত্রী কিরণের ১৫ বছরের দাম্পত্যের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে একাংশের ধারণা হয়েছে অভিনেত্রী ফতিমা সানা শেখের সাথে সম্পর্কের কারণেই বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেতার। ‘দঙ্গল’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী।

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে একসাথে অভিনয় করার পর থেকেই ফতিমা সানা শেখের সাথে নাম জড়িয়েছে আমির খানের। শোনা যায়, ‘দঙ্গল’ ছবির অডিশনের সময়ই অভিনেত্রীকে দেখেই সবুজ সংকেত দিয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। একসাথে অভিনয় করার পর থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় বলিপাড়ায়, যা চলছে এখনো।

আরও পড়ুন: ‘আসছে বছর আবার হবে’! ক্যাপশন লিখে তীব্র ট্রোলড অভিনেত্রী নুসরত জাহান! ‘কি হবে, বিয়ে?’, প্রশ্ন নেটিজেনদের, শাঁখা-পলা পরে পুজো লুকের ছবি দিয়েও ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী, ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছিল কেউ কে

এই গুঞ্জন আরো জোরালো হয়ে ওঠে যখন আমির খানের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে ফতিমাকে সুযোগ দেওয়া হয়। এমনকি এও শোনা যায়, বহু পরিচালক ও প্রযোজককে অভিনেতা নিজে ফোন করে অভিনেত্রীকে ছবিতে সুযোগ করে দেওয়ার কথা বলেছেন। এমনকি আমির ও ফাতিমাকে একসাথে বহু জায়গায় দেখা গিয়েছে। যার কারণেই বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতার, এমনটা মনে করেন অনেকেই।

তবে সম্প্রতি বলিপাড়ায় আরো একটি গুঞ্জন শোনা গিয়েছে। বর্তমানে এক পরিচালকের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে বলিউডের এই মিস্টার পারফেকশনিস্টকে। আবার অনেকের ধারণা হয়েছে, ‘লাল সিং চাড্ডা’ ছবির মুক্তির পরেই বিয়ের তারিখ ঘোষণা করবেন এই অভিনেতা। তবে এই সমস্ত গুঞ্জনের সাফাই হিসেবে অভিনেতাকে কোন মন্তব্য দিতে দেখা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment