Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

ছাদনাতলায় যেতে চান অভিনেতা আদিত্য রায় কাপুর আর তাই পাত্রী খুঁজছেন সুপারস্টার বরুণ ধাওয়ানের মা।

ছাদনাতলায় যেতে চান অভিনেতা আদিত্য রায় কাপুর আর তাই পাত্রী খুঁজছেন সুপারস্টার বরুণ ধাওয়ানের মা।

চলতি বছরেই মহিলা অনুরাগীদের চোখের জল ফেলিয়ে একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় অবিবাহিত অভিনেতারা। রণবীর কাপুর থেকে শুরু করে ফারহান আক্তার আলী ফজল একে একে গাঁট ছড়া বেঁধেই নিয়েছেন।

তবে এখনো বেশ কয়েকজন অবিবাহিত বলে অভিনেতা রয়েছেন এক্কেবারে ফাঁকা। বিয়ে তো দূর তাদের জীবনে প্রেমের হাওয়াও লাগেনি বা আগে লাগলেও বর্তমানে আর সেই প্রেমেরহাওয়া নেই। সেরকমই একজন অবিবাহিত বলি অভিনেতা হলেন আদিত্য রায় কাপুর। তার অসামান্য এটাই চেহারা ও হ্যান্ডসাম লুক বারংবার আকর্ষণ করেছে বহু নারী হৃদয়কে। এমনকি প্রচুর নারী তাকে হয়তো স্বয়নে স্বপনে কল্পনাও করেন। সেই হ্যান্ডসাম হাংক আদিত্য বর্তমানে চাইছেন বিয়ের পিঁড়িতে বসতে। কিন্তু পাত্রী মিলবে কোথায়?

সম্প্রতি আদিত্য রায় কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রযোজক রমেশ তৌড়ানি বুধবার দীপাবলি উপলক্ষে মুম্বাইতে একটি পার্টি দিয়েছিলেন। রাত হওয়ার সাথে সাথে একে একে সেই পার্টিতে পদার্পণ করেছিলেন ভিকি কৌশল , ক্যাটরিনা কাইফ, নোরা ফাতেহি , রাকুল প্রীত সিং, শিল্পা শেঠি চিত্রাঙ্গ দাস সিং এর মত নামিদামি অভিনেতা অভিনেত্রীরা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর । তবে বিয়ের কথা কিন্তু প্রথম শুরু হয় পার্টির বাইরেই।

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন অসাধারণ গানের প্রতিভা দিয়ে! তা সত্ত্বেও আজ তীব্র দারিদ্রতায় ভুগছেন প্রতিযোগী সাওয়াই ভাট, একসময় indian idol- এ গান গেয়ে কুড়িয়েছিলেন প্রশংসা

আদিত্যকে নিয়ে ভাইরাল হওয়ার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ানের বাবা প্রযোজক ডেবিট ধাওয়ান এর সাথে দেখা হয় অভিনেতা আদিত্য রায় কাপুরের। সেখানে তারা কুশল বিনিময় করে। আর এরপরেই কথা প্রসঙ্গে বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান আদিত্যকে “চিরকুমার” বলে সম্বোধন করে বসেন। উত্তরে এই হ্যান্ডসাম অভিনেতা আদিত্য জানান “আশা করি আমাকে নিশ্চয়ই আর বেশি দিন চিরকুমার থাকতে হবে না ” আর তার কথা শুনেই দেবের স্ত্রী অর্থাৎ বরুনের মা লালি ধাওয়ান বলে ওঠেন, ” না না ওকে আমি চিরকুমার থাকতে দেব না। আমি ওর জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করবো।”

যদিও নারীদের হৃদয় তোলপাড়কারী এই সুন্দর হ্যান্ডসাম অভিনেতার জীবনে কোন নারীর স্নিগ্ধ ছায়া পড়বে তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত আদিত্য রায় কাপুর অভিনীত “গুমরাহ “ছবি খুব শীঘ্রই আসতে চলেছে মুক্তির আলোয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment