Take a fresh look at your lifestyle.

এখনো কমেনি অঙ্কুশ ও বং গাইয়ের ঠান্ডা যুদ্ধের আগুন, ফের ‘বিষ মাল’ নিয়ে মন্তব্য করলেন অঙ্কুশ

159

বাংলার জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্তের সঙ্গে এখনও ঠান্ডা যুদ্ধে মেতে রয়েছেন অঙ্কুশ। এমনটাই দাবি করছেন অঙ্কুশের ফ্যানরা। সম্প্রতি অঙ্কুশের একটি মন্তব্যে প্রকাশ পেল এই ঠান্ডা যুদ্ধের ছায়া। গাড়ির মধ্যে বসে একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ। সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এক ফ্যান লিখলেন, অঙ্কুশ বর্ধমানের থাকে বলে অনেকেই তাকে বিষ মাল বলে ডাকে। তবে তার রিপ্লাইতে তিনি বলেন, ‘আজকালকার যুগে বিষ মাল না হলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’

অঙ্কুশ তার ইনস্টাগ্রাম রিলে প্রায়শই মজাদার ভিডিও পোস্ট করে থাকেন। টিকটক থাকার জামানাতে সেখানেই পোস্ট করতে নিজের ভিডিওগুলি। এবারও এমনই একটি ভিডিও শেয়ার করলে নিজের ইনস্টাগ্রাম রিলে। আর সেখানেই স্পষ্ট হয়ে গেল তাঁর এবং বং গাইয়ের মধ্যেকার ঠান্ডা যুদ্ধের ছায়া। কমেন্ট সেকশনে এক ভক্তের কমেন্টের রিপ্লাইতে স্পষ্ট জানিয়ে দিলেন তা।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘মৃগয়া’। ছবিতে দেখা যাবে সমুদ্রসৈকতে আটকে রয়েছে তাঁর পাঁচজন বন্ধু। এবং সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করার এই রহস্য রোমাঞ্চ নিয়েই ছবি। এই ছবির পরিচালক হলেন শৌভিক ভট্টাচার্য। এই ছবিটি হলো ‘মৃগয়া’ সিরিজের প্রথম পার্ট। যেখানে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে যাবে পাঁচজন বন্ধু। আর তাদেরকে খোঁজার জন্য স্পেশ্যাল টাস্ক ফোর্সের তদন্তকারী অফিসার অঞ্জন সেনগুপ্ত এগিয়ে আসবে। অঞ্জন সেনগুপ্তর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। তাঁর বিপরীতে রয়েছেন দর্শনা বণিক। এই ছবির একটি দ্বিতীয় পার্ট অর্থাৎ সিক্যুয়ালও আসবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পেতে চলেছে ‘মৃগয়া’।

Comments are closed.