Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

মুঝকো পিনা হ্যায় পিনে দো, মিঠুন চক্রবর্তীর গানে দুর্ধর্ষ নাচ বৃদ্ধা ঠাকুমার, ৭০ বছর বয়সে এসে অসাধারণ নাচ করলেন এক বৃদ্ধা, সোশ্যাল মিডিয়ার ভাইরাল ওই বৃদ্ধার নাচের ভিডিও

মুঝকো পিনা হ্যায় পিনে দো, মিঠুন চক্রবর্তীর গানে দুর্ধর্ষ নাচ বৃদ্ধা ঠাকুমার, ৭০ বছর বয়সে এসে অসাধারণ নাচ করলেন এক বৃদ্ধা, সোশ্যাল মিডিয়ার ভাইরাল ওই বৃদ্ধার নাচের ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই নিত্যদিনই কোন না কোন ভিডিও ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার সম্প্রতি সেরকমই এক ভিডিও ভাইরাল হল। যা দেখে সত্যিই বাংলা সেই প্রবাদ বাক্যটা সত্যি হয়ে যায়। যে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। এই প্রবাদ বাক্যটি আবারও প্রমাণ করলেন এক বৃদ্ধা। ভিডিওটিতে যেই বয়স্ক বৃদ্ধাকে নাচতে দেখা গিয়েছে তার বয়স কম করে হলেও সত্তর হবে। এই বয়সে যখন মানুষ লাঠি নির্ভর করে চলে তখন সেই বৃদ্ধা হিন্দি গানের সঙ্গে তুমুল নাচ করছেন এবং তার সেই নাচের ভিডিও এই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মিউজিক সিস্টেমে জোরে জোরে হিন্দি গান বাজছে। সেই হিন্দি গানের তালে নাচ করছেন ঐ বৃদ্ধা। তার পরনে সাদা একটি থান। কোমর দুলিয়ে মিঠুন চক্রবর্তীর ছবির জনপ্রিয় গান ‘মুঝকো পিনা হ্যায়, পিনে দো’ তালে তালে কোমর দুলি নাচছেন ওই বৃদ্ধা। আর তার এই নাচের ভিডিও দেখে মেয়েটির চক্ষু তো ছানাবড়া। প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছেন এই বয়সেও বৃদ্ধার অসাধারণ নাচ দেখে।

ইউটিউবে ‘S Tech’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। আর সোশ্যাল মিডিয়া পোস্ট করা মাত্রই লক্ষ লক্ষ ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ভিডিওটিতে। অসংখ্য মানুষ কমেন্ট করে বৃদ্ধার নাচের প্রশংসা করেছেন। এই বয়সে এসেও যে এত সুন্দর নাচ করছেন তিনি সেটার প্রশংসা না করে আর থাকতে পারেননি নেট জনতারা। এত বয়সে এসেও তার এনার্জি দেখে হতবাক প্রত্যেকে।

আরও পড়ুন: মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য’র ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’! ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment