Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

আমার দ্বারা HOUSE-PAWRI ছাড়া আর কিছুই সম্ভব না, কাদের কটাক্ষ করলেন অভিনেতা অঙ্কুশ?

আমার দ্বারা HOUSE-PAWRI ছাড়া আর কিছুই সম্ভব না, কাদের কটাক্ষ করলেন অভিনেতা অঙ্কুশ?

টলিপাড়ায় বসন্ত নয় রাজনীতির হাওয়া বইছে। অভিনেতা অভিনেত্রীরা একে একে যোগ দিচ্ছে সবুজ দলে নয়তো গেরুয়া শিবিরে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দল বদলের মুখে দাঁড়িয়ে সাংসদ অভিনেতা-অভিনেত্রীদের কটাক্ষ করে খোঁচা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

সোমবার, নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, “আমিও ভাবছিলাম কোন পাওরিতে যোগ দি? বুঝলাম আমার দ্বারা HOUSE-PAWRI ছাড়া আর কিছু হবে না…”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে একে একে পাল্লা দিয়ে পছন্দের রাজনৈতিক দলে নাম লেখাচ্ছে তারকারা। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যশ দাশগুপ্ত, হিরণ, সায়নী ঘোষ, পায়েল সরকার, রাজ চক্রবর্তী, শুভশ্রী চট্টোপাধ্যায় প্রত্যেকেই রাজনীতিতে যোগ দিয়েছেন। শুটিংয়ের ফ্লোর ছেড়ে রাজনীতির ময়দানে তারকাদের মুখ দেখতে হচ্ছে বলে রসিকতার ছলেই আক্রমণ করলেন অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন: বর কুণালের সঙ্গে চরম ঘনি-ষ্ঠ ভিডিও পোস্ট করে হোলির শুভেচ্ছা জানালেন অভিনেত্রী পূজা ব্যানার্জি! অভিনেত্রীর ভিডিওয় আগুন লাগলো নেটদুনিয়ায়, আবেশে চোখ বন্ধ হল নায়িকার!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment