Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

জরুরি তলবঃ ফের অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের সমন পাঠাল এনসিবি

জিজ্ঞাসাবাদের হাত থেকে বাদ যায়নি এমন বলি তারকা এখন মেলা মুশকিল। দীপিকা পাড়ুকোন থেকে সারা আলি খান, শ্রদ্ধা

জরুরি তলবঃ ফের অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের সমন পাঠাল এনসিবি

জিজ্ঞাসাবাদের হাত থেকে বাদ যায়নি এমন বলি তারকা এখন মেলা মুশকিল। দীপিকা পাড়ুকোন থেকে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর থেকে রকুলপ্রীত সিং একে একে প্রত্যেকেই সিবিআই দপ্তরে নিজেদের বয়ান দিয়েছেন। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে বলিউডের কালো জগত। আলোর পেছনে লুকিয়ে থাকা এই অন্ধকার জগতে মিশে রয়েছে শুধুই ড্রাগের নেশা। আর সেই ড্রাগের নেশায় জড়িয়েছে একাধিক বলি তারকা।

খোদ সুশান্ত প্রেমিক তার ভাই দুজনই জেলের ঘানিও টেনেছেন। সম্প্রতি তাঁদের আর জিজ্ঞাসাবাদ না করা হলেও এনসিবির নজর থেকে এখনও পার পান নি রিয়া। এবার মাদক কাণ্ডে নাম জড়িয়েছে অর্জুনেরও, চলতি বছরের নভেম্বর মাসের ১০ তারিখে অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। এরপর ১৩ তারিখে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হন অর্জুন। এই ঘটনার জেরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের সন্দেহের তালিকায় আসেন অর্জুন ও তাঁর প্রেমিকা।

প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়াদেসের ভাই আগিসিলাওসের কারণেই যে আজ অর্জুন সন্দেহের তালিকায় সেই কথাও কারো অজানা নয়। এমনকি বেশ কয়েক মাস আগে আগিসিলাওসকে লোনাভলা থেকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাই এনসিবি তরফে এখন কড়া নজরদারি চলছে অর্জুনের ওপর। বলা বাহুল্য এই একই কারণে এবার আবারও ডাক পড়েছে অর্জুন রামপালের।

আরও পড়ুন: দিন রাত্রির গল্প: বাঙালি মেয়ের মহাকাশ যাত্রা আর মানবিক সম্পর্কের মেলবন্ধন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment