Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

১৩ বছরের বিবাহবার্ষিকীতে দ্বিতীয় বার বিয়ে সারলেন অভিনেতা বিশ্বনাথ বসু, সাক্ষী দুই ছেলে! ফটো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দ্বিতীয়বার বিয়ে সারলেন বিশ্বনাথ বসু

১৩ বছরের বিবাহবার্ষিকীতে দ্বিতীয় বার বিয়ে সারলেন অভিনেতা বিশ্বনাথ বসু, সাক্ষী দুই ছেলে! ফটো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দ্বিতীয়বার বিয়ে সারলেন বিশ্বনাথ বসু

এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন বিশ্বনাথ বসু। তবে তার মধ্যেই এবার তাকে সেরে ফেলতে দেখা গেলো দ্বিতীয় বিবাহ যা থেকে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন শত কাজের ব্যস্ততার মধ্যেও ভালোবাসাই ছিল তার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তবে অন্য কাউকে নয় বরং বিবাহিত স্ত্রী দেবিকা বসুকেই আরও একবার বিয়ে করে ফেলেছেন এই অভিনেতা।

সম্প্রতি ছিল বিশ্বনাথ এবং দেবিকার বিবাহের ১৩তম বিবাহ বার্ষিকী। সেই দিনটি অন্যরকম ভাবে পালন করার জন্য এদিন অভিনেতাকে রীতিমত টোপর পরে, মন্ত্রোচ্চারণ করে দ্বিতীয় বার নিজের স্ত্রীকে বিয়ে করতে দেখা গেল। আর এই অসাধারণ রোমান্টিক মুহূর্তের দিন সাক্ষী হয়েছিল অভিনেতার দুই ছেলে।

প্রসঙ্গত বর্তমানে ছোট পর্দা এবং বড়পর্দা মিলিয়ে একাধিক জায়গায় কাজ করছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বড় পর্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আগামীতে কাজ করতে দেখা যাবে তাকে। কিন্তু তার মধ্যেই এবার স্ত্রীর সঙ্গে তার ভালোবাসাকে নতুন করে পালন করতে এই অভিনব সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে অভিনেতাকে।

আরও পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ চার বছরের ধারাবাহিক রানী রাসমণি?, এর পরিবর্তে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’, স্লট পেল ‘লক্ষ্মী কাকিমা’

বলাই বাহুল্য এদিন বিবাহের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার কমেন্ট বক্স। সকলেই দেবিকা এবং বিশ্বনাথ বসুকে একসাথে দীর্ঘ পথ চলার শুভকামনা জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment