Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

অনামিকার নাচে মুগ্ধ দেব, বড় পর্দায় দেখায় ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা

মনে আছে হিয়া ও উজানের লাভ স্টোরি? বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এ হিয়া ও উজানের প্রেম কাহিনী

অনামিকার নাচে মুগ্ধ দেব, বড় পর্দায় দেখায় ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা

মনে আছে হিয়া ও উজানের লাভ স্টোরি? বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এ হিয়া ও উজানের প্রেম কাহিনী হয়নি সমাপ্ত, তার আগেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক। যার ফলে ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকেরা। অভিনেত্রী অনামনিকা চক্রবর্তী এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের লাভ স্টোরি দেখার জন্য পাগল তাঁদের ফ্যানরা। তবে সে ইচ্ছে হয় তো আর পূরণ হবে না।

তবে সোশ্যাল মিডিয়ায় দুজনেই বেশ একটিভ। তাই ফ্যানেরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় সব সময় নজর রেখেছে। সেখানেই একটি ছবি দেখে আনন্দের সীমা নেই দর্শক মহলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে অনামিকার একটি বহু পুরনো ভিডিও। তাঁর ফ্যান পেজ থেকে শেয়ার করা হয় এই ভিডিওটি। ভিডিওটি তাঁর ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হওয়ার সময়কার। সেই সময় ডান্স বাংলা ডান্সের বিচারক ছিলেন দেব। পুরানো সেই ভিডিওটিতে দেবের সিনেমার গানে নাচতে দেখা যায় অনামিকাকে। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিচারকদের প্রশংসায় ভরিয়ে দেন অনামিকাকে।

আরও পড়ুন: “দারুন ও লেগেছে আবার খারাপ ও লেগেছে” – ব্রহ্মাস্ত্র দেখার পর রিভিউ দিলেন বং গাই, কিন্তু খারাপের সাথে ভালোর কথা বলায় “টাকা খেয়েছে” এমন কথাও বলছেন দর্শক! ভাইরাল পোস্ট

এমনকী তাঁর নাচ দেখে দেবে এতটাই মুগ্ধ হয়ে যান, যে অনামিকাকে বড় পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেন। দেব জানান অনামিকার মতো প্রতিভা বড় পর্দায় খুবই প্রয়োজন। এই পুরনো ভিডিওটি প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে মুহুর্তের মধ্যে। কমেন্ট সেকশনে অনামিকার ফ্যানরা তাঁর প্রশংসার বন্যা বইয়ে দেন। এরপরেই নিজের ইনস্টা স্টরিতে সেই ভিডিওটি শেয়ার করে ফ্যান পেজটিকে ধন্যবাদও জানান অনামিকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment