Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

উচ্ছেবাবুকে পাল্লা দিতে পর্দায় আগমন অভিনেতা জন ভট্টাচার্যের! ‘এত ভালো ভালো দেখতে ছেলে এখানে’, উচ্ছ্বসিত ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা, জনের আগমনে কী কী পরিবর্তন আসছে?

উচ্ছেবাবুকে পাল্লা দিতে পর্দায় আগমন অভিনেতা জন ভট্টাচার্যের! ‘এত ভালো ভালো দেখতে ছেলে এখানে’, উচ্ছ্বসিত ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা, জনের আগমনে কী কী পরিবর্তন আসছে?

এই মুহূর্তে বাংলা সেরা ধারাবাহিক হল জি বাংলার মিঠাই ধারাবাহিকটি। যা বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি দর্শকদের মনেও স্থায়ী জায়গা করে নিতে সক্ষম হয়েছে একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকটি। এবার এই ধারাবাহিকে আগমন ঘটল নতুন এক চরিত্রের যাকে দেখে উচ্ছ্বসিত অনুগামীরা কারণ অত্যন্ত সুপুরুষ এই অভিনেতার ফ্যান ফলোইং নেহাত কম নয়।

প্রসঙ্গত এতদিন এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল টলিউড অভিনেতা আদৃত রায়কে। পাশাপাশি তার সঙ্গে পার্শ্বচরিত্র দেখতে পাওয়া যাচ্ছিলো অভিনেতা উদয় প্রতাপ সিং, ফাহিম মির্জা, ধ্রুব সরকারের মতো জনপ্রিয় টলিউড অভিনেতাদের। এবার জানা গিয়েছে ধারাবাহিকের গল্পের নতুন চমক আনতে পার্শ্বচরিত্র হিসেবে ধারাবাহিকে আগমন ঘটেছে টলিউড অভিনেতা জন ভট্টাচার্যর।

এর আগে সুপারস্টার দেবের সঙ্গে গোলন্দাজ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে অনুগামীরা মনে করছেন মিঠাই ধারাবাহিকে হয়তো তাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন: জন্মের সময় থেকেই গোটা বাংলায় পিতৃপরিচয় নিয়ে বিতর্ক! চলুন দেখে নেওয়া যাক কেমন কাটছে নুসরাত পুত্রে ঈশানের প্রথম জন্মদিন

তবে এদিন সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে মিঠাই ধারাবাহিকের একাধিক অনুগামীকে বলতে দেখা গিয়েছে যে এক ধারাবাহিকে এতজন সু-পুরুষ অভিনেতাদের একসঙ্গে তারা আগে কখনো দেখেননি। বলাই বাহুল্য এবার মনে করা হচ্ছে আরও বাড়বে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment