Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

প্রিয় মানুষকে চিরদিনের মত হারিয়ে ফেললেন অভিনেতা ক্রুশল আহুজা! অভিনেতার পরিবারে শোকের ছায়া, ভেঙে পড়েছেন ‘কি করে বলব তোমায়’ তারকা

প্রিয় মানুষকে চিরদিনের মত হারিয়ে ফেললেন অভিনেতা ক্রুশল আহুজা! অভিনেতার পরিবারে শোকের ছায়া, ভেঙে পড়েছেন ‘কি করে বলব তোমায়’ তারকা

বছরের শেষ দিনে সকল এই কামনা করেছিল নতুন বছরের শুরুতে সুন্দর হয় সুষ্ঠুভাবে হয়, সব বিপদ যেন কেটে যায় ২০২২ এ। তবে নতুন বছরের শুরুটা একদমই ভালো কাটলো না অভিনেতা ক্রুশল আহুজার। বছরের শুরুতেই নিজের কাছের মানুষকে হারালেন তিনি।

বর্তমানে বাংলা টেলিভিশন জগত ছেড়ে হিন্দি টেলিভিশন জগত নিয়ে ব্যস্ত অভিনেতা। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘রিস্তা কা মানজা’ অভিনয় করছেন অভিনেতা। বরাবরই অভিনেতার বাস্তব জীবন এবং কর্মজীবন নিয়ে কথা হতে থাকে। তবে বছরের শুরুতেই নিজের কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেতা। বছরের শুরুতে নিজের দিদিমাকে হারিয়েছে সে। ক্রুশল এর জীবনে একটি বড় ভূমিকা ছিল তা দিদিমার।

কিন্তু নতুন বছরের শুরুতে তারাদের দেশে ক্রুশল কে রেখে চলে গেল তার প্রিয় দিদিমা। ইনস্টাগ্রামে দিদিমার স্মৃতির উদ্দেশ্যে একটি বড় পোস্ট লিখেছেন ক্রুশাল। অভিনেতা লিখেছেন “তুমি আমার চেয়ে অনেক স্ট্রং ছিলে। এত বছর তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, অনেক বছর পর নানা’র সঙ্গে তোমার দেখা হবে। শান্তিতে ঘুমিও। আমি তোমাকেই প্রত্যেক জনমে আমার নানি হিসাবে পেতে চাই, এটাই আমার একমাত্র প্রার্থনা।”

আরও পড়ুন: ‘হাঁটুর বয়সী নোলকের সঙ্গে ফুলশয্যা হবে মাঝবয়সী অরিন্দমের’! সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করলো ‘গোধূলি আলাপে’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

ক্রুশল এর এই দুর্দিনে সকলেই তার পাশে রয়েছে। তার ভক্তরা তার দিদিমার আত্মার শান্তি কামনা করেছে এছাড়াও তার সহ-অভিনেতা অভিনেত্রীরাও ক্রুশলকে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য অভিনেত্রী তৃণা সাহা বছরের প্রথম দিনে নিজের দাদুকে হারিয়েছেন অভিনেতা-অভিনেত্রীদের জন্য বছরের শুরুটা একেবারেই ভালো গেল না তবে আশা করা যায় বছরের আগামী দিনগুলো তাদের সুন্দর সুস্থ ভাবে কাটবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment