Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

মাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী; প্রয়াত শান্তিরানি দেবী 

মাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী; প্রয়াত শান্তিরানি দেবী 

প্রয়াত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মা। অভিনেতার সঙ্গেই মুম্বাইয়ের বাড়িতে থাকতেন শান্তিদেবী। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 

বছর তিনেক আগে বাবাকে হারিয়ে ছিলেন অভিনেতা। এবার মাকেও হারালেন। একাধিক সাক্ষাৎকারে মায়ের কথা উঠে এসেছে অভিনেতার মুখে। কলকাতার জোড়াবাগান এলাকায় মা, বাবা ও চার ভাইবোনের সঙ্গে থাকতেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে জীবনের বহু কঠিন অধ্যায় পেরিয়ে মুম্বাই। মায়ানাগরীতে দীর্ঘদিনের লড়াই। এবং শেষমেশ দেশের অন্যতম বড় সুপারস্টার। এই পুরো যাত্রাপথে তাঁর সঙ্গে ছিলেন মা এবং বাবা। মুম্বাইয়ে পাকাপাকি থাকতে শুরু করার পর মা বাবাকেও সেখানেও নিয়ে যান মিঠুন চক্রবর্তী। তাঁদের সঙ্গেই থাকতেন। সেই মুম্বাইয়ের বাড়িতেই প্রায়ত হলেন শান্তিদেবী চক্রবর্তী। 

অভিনেতার মায়ের প্রয়াণে অনেকেই শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন। মৃত্যুর খবর পেয়ে ট্যুইটে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

আরও পড়ুন: বনগাঁয় পরিবর্তন যাত্রায় নেই বিধায়ক বিশ্বজিৎ, আরও তীব্র তৃণমূলে ফেরার জল্পনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal