Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

নিজের মৃত্যু গুজবের পর্দাফাঁসের একদিন পর মারা গেলেন মুকেশ খন্নার দিদি

নিজের মৃত্যু গুজবের পর্দাফাঁসের একদিন পর মারা গেলেন মুকেশ খন্নার দিদি

বলিউড অভিনেতা মুকেশ খন্না ওরফে শক্তিমানের মৃত্যু হয়েছে! দু’দিন আগে এমনই গুজব রটেছিল স্যোশাল দুনিয়ায়। গুজবের পর্দাফাঁস করে শক্তিমান জানিয়েছিলেন, আমার মৃত্যু কামনা করে যারা ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের ধরে ধরে মারুন। তার একদিনের মাথায় নেট দুনিয়ায় নিজের দিদির মৃত্য সংবাদ দিলেন মুকেশ।

বুধবার রাতে নিজের স্যোশাল হ্যান্ডেলে জানান, মঙ্গলবার যখন নিজের মৃত্যুর খবরে সঙ্গে লড়াই করছি। তখন বুঝতে পারিনি যে মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে আছি। এরপরই লেখেন, আজ আমার একমাত্র দিদি কমল কাপুর মারা গেলেন। অভিনেতার দাবি, দিদির মৃত্যুর খবর পেয়ে জীবনে প্রথমবার ভয় পেলেন তিনি! আরও জানিয়েছেন, করোনা সংক্রমণে অকেজো হয়ে গিয়েছিল দিদির ফুসফুস। তাই করোনা যুদ্ধে জয় করলেও শেষরক্ষা হল না।

 

আরও পড়ুন: মিঠাইয়ের বুদ্ধিতেই বেঁচবে মনোহরা!মেইন সুইচ অফ করে সিসিটিভি কানেকশন অফ করবে সে, আসবে বম্ব স্কোয়াডের লোক! মিঠাই এই জন্যই ভারত সেরা

মঙ্গলবার আচমকাই স্যোশাল মিডিয়ায় খবর রটে শক্তিমানের মৃত্যু হয়েছে! ভুয়ো খবরে তোলপাড় হয় নেট দুনিয়া। এরপর অবশ্য অনুরাগীদের নিজের সুস্থতার কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। আশ্বস্তবার্তার পাশাপাশি মিথ্যে খবর যারা ছড়িয়েছে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment