Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় দেড় বছর নিজের বাড়ি থেকে বের হতে পারেনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবির প্রচার করতে এসে নিজের অতীতের কথা সকলের সামনে তুলে ধরলেন অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় দেড় বছর নিজের বাড়ি থেকে বের হতে পারেনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবির প্রচার করতে এসে নিজের অতীতের কথা সকলের সামনে তুলে ধরলেন অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

তিন দশকেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব চালিয়ে গিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি টলিউডের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে বর্তমানেও চুটিয়ে কাজ করে চলেছেন। একের পর এক হিট সিনেমা তার ঝুলিতে সংগ্রহীত হয়েই চলেছে। তা নিয়ে মাঝে মধ্যেই চর্চা হয়ে থাকে। তবে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে বরাবরই চর্চা করতে ভালোবাসেন সাধারণ জনগণ। তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীর জীবন সম্পর্কে জানতে বরাবরই তৎপর থাকেন তারা।

সেরকমই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয় দর্শকমহলে। যদিও অভিনেতা নিজে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একদমই ভালোবাসেন না। কিন্তু তাতে কি? সোশ্যাল মিডিয়াতে এবং জনগণের মধ্যে চর্চা তো হয়েই থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাস্তব জীবনের তিন তিনবার বিয়ে করেছেন। প্রথম দুটি বিয়ে অভিনেতার সুখের হয়নি। তৃতীয়বার বিয়ে করেছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় কে। বর্তমানে তার সঙ্গে সুখের সংসার বুম্বাদার। এসবের মাঝেও তার এবং অভিনেত্রী দেবশ্রী রায়ের বিয়ে নিয়ে চর্চা চলে এখনো।

খুব কম বয়সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় বিয়ে করেন। তবে তাদের সংসার বেশিদিন টেকেনি। কয়েক মাস যেতে না যেতেই তাদের সুখের সংসারে ভাঙ্গন ধরে, দুজনের বিচ্ছেদ হয়। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করলেও দেবশ্রী রায় আর বিয়ে করেনি। অভিনয়, রাজনীতি, সমাজসেবা এসব নিয়েই রয়েছেন তিনি। দেবশ্রী রায়ের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করেন অপর্না গুহ ঠাকুরতাকে। তবে সেই বিয়েও টেকেনি শেষ পর্যন্ত। অবশেষে এতগুলি বছর পর নিজের প্রথম বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: মিঠুন চক্রবর্তীর বাড়িতে ৭৬ টি কুকুর থাকার জন্য আছে আলাদা বড়ো AC রুম! কুকুর দিয়েই অর্ধেক ভর্তি বাড়ি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর, ভাইরাল ভিডিও

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান নিজের প্রথম বিয়ে ভেঙে যাবার পর তিনি প্রায় দেড় বছর বাড়ি থেকে বের হতে পারেনি। সেই কঠিন সময়ে তার পাশে ছিল অভিজিৎ গুহ। সেই কথা নিজের মুখেই জানান অভিনেতা। আসলে সামনেই মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘কাছের মানুষ’ বর্তমানে সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা সেই সবের প্রচারের একটি স্ট্যান্ড আপ কমিডি শো তে গিয়ে অভিনেতা জানান “আমার তিনটে বিয়ের মধ্যে প্রথম বিয়ে ছোটবেলার সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বেড়তে পারেনি বাড়ি থেকে। কিন্তু তারপর যখন বেরলাম পর পর নটা ছবি সাইন করেছিলাম।”

আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পাবে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘কাছের মানুষ’। সেই ছবির প্রচারের জন্য দেব একটি অভিনব উপায় খুঁজে বের করেছে। অভিনেতা ঠিক করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে দিয়ে স্ট্যান্ড আপ কমিডি করাবেন। এই আইডিয়া শুনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথমে অবাক হয়ে বলেছিলেন “আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে লোকে কি বা জানবে? আর সেই শুনে হাসবেই বা কেন?” দেব তখন জানায় তার তিনটি বিয়ে নিয়ে কথা বলতে আর তাতেই রাজি হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: রাজনীতিতে পা খুদে ইউভানের! বারাকপুরবাসীর সঙ্গে ছেলের পরিচয় সারলেন বিধায়ক রাজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment