Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

রাজনীতিতে পা খুদে ইউভানের! বারাকপুরবাসীর সঙ্গে ছেলের পরিচয় সারলেন বিধায়ক রাজ

রাজনীতিতে পা খুদে ইউভানের! বারাকপুরবাসীর সঙ্গে ছেলের পরিচয় সারলেন বিধায়ক রাজ

কখনও সে বাবার বাইক চালায়। কখনও আবার মায়ের সঙ্গে গাছ লাগায়। প্রতিদিনই কোনও না কোনও কাজে ব্যস্ত খুদে ইউভান। এক বছরও হয়নি এখনও। কিন্তু শেখায় তাঁর বিরাম নেই। এবার বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে জন সেবার সামিল হলেন এক রত্তি।

রাজের এক অনুরাগী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই দেখা গেল, রাজ চক্রবর্তী ভোটের প্রচারের বেড়িয়ে মোবাইলে তাঁর ছেলের ছবি দেখাচ্ছেন সকলকে। পরিচয় করাচ্ছেন ছোট্ট ইউভানের সঙ্গে। অনেক বাচ্চা ইউভানের ছবি দেখে বেজায় খুশি। রাজ নিজেও অনেক ছবি একের পর এক নিজের ফোন থেকে বের করে দেখান সকলকে।

সদ্য এক নেটাগরিক স্যোশাল দুনিয়ায় এই ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, তখন অনেকে নাটক বলেছিলেন। দেখুন উনি এখনও পাল্টায়নি। বিধায়ক আছেন ঠিক আগের মতই।

আরও পড়ুন: ৭৮ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে? অভিনেতা অশোক সরফের ভাইরাল ছবি নিয়ে তোলপাড় নেটপাড়া

আরও পড়ুন: ‘আমার চরিত্রকে মেরে প্লিজ আমাকে সিরিয়াল থেকে বার করে দিওনা’! লীনা গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন প্রয়াত সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায়

রাজশ্রীর জীবনে ইউভানের আগমন অনেকটা রাজ পুত্তুরের মতো। ইউভান আসার পর রাজের রাজ ভাগ্য যেন খুলে গেল। একুশের নির্বাচনে ভোটে জিতে বারাকপুরের বিধায়ক হলেন। জন সেবায় মন দিয়েছেন তিনি। বারাকপুরের মানুষের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ। বর্তমানে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বারাকপুরের অলিতে গলিতে।

বিধায়কের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর বারাকপুর গিয়ে খাবার ও মাস্ক বিতরণ করে এসেছেন। বারাকপুরের উন্নয়নে ওখানকার পথ ঘাট নিয়ে বিভিন্ন প্রকল্পে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার মানুষের সঙ্গে রাজ রীতিমত সোশ্যাল মিডিয়া মারফৎ কথা বলছেন।

অন্যদিকে, জন সেবায় বাবা ব্যস্ত থাকলেও। মায়ের শিক্ষায় বড়ো হয়ে উঠছে ইউভান। মা-ঠাকুমার সঙ্গেই খেলছে, সময় কাটাচ্ছে রাজ-পুত্র ইউভান।

স্টার কিড রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান এখন থেকেই নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। কখনও সে সান্তাক্লজ হচ্ছে, কখনও আবার বাঙালিবাবু সেজেছে। মা-বাবার আদরের ইউভান এখন ব্যাপক ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment