Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 June 2026

এক সময় মুম্বাইয়ের কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন তিনি, এখন আক্ষেপের সুর শনের গলায়

এক সময় মুম্বাইয়ের কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন তিনি, এখন আক্ষেপের সুর শনের গলায়

অভিনেতা-অভিনেত্রীর কাছে বলিউডে কাজ করাটা হলো একটা স্বপ্নের ব্যাপার। সবাই উৎসুক হয়ে থাকে এই বলিউডে কাজ করার জন্য। কিন্তু অভিনেতা শন ব্যানার্জি এমন সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন। এখন আক্ষেপ করছেন ‘ঋষিরাজ’।

এতদিন স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালে ঋষিরাজের চরিত্রে অভিনয় করছিলেন শন ব্যানার্জি। এখানে আকাশ নীলের পর থেকে এই অভিনেতা জনপ্রিয় হয়ে ওঠেন দর্শকদের কাছে। তারপরে মন ফাগুন সিরিয়ালে ফেরার পর তাকে দেখে সকলেই বেশ খুশি।

এবার মন ফাগুন সিরিয়াল শেষ হতে চলেছে। আগামী ২১ অগাস্ট মন ফাগুনের শেষ সম্প্রচার‌। শেষ হয়ে গেছে শুটিং । শেষ শুটিংয়ের দিন চোখে জল ছলছল করে উঠেছিল সকলেরই। ‘পিহুরাজ’ জুটিকে বিদায় জানাতে এখনি রাজি নয় অনুরাগীরা।

আরও পড়ুন: ইউভান হওয়ার পর একটু মোটা হয়ে গিয়েছিলেন, মেদ ঝরিয়ে আবারও সাহসী ফটোশুটে ফিরে এসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী,সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তার বেশ কিছু ছবি

কাজের ফাঁকে কিছুটা বিরতি নেবেন অভিনেতা শন। ইতিমধ্যে বহু কাজের প্রস্তাব এসে জমা পড়ে রয়েছে। তিনি জানিয়েছেন একটু ছুটি নিয়ে দেশের বাইরে বেড়াতে যাবেন। সেখান থেকে এসে তিনি কাজে আবার যোগদান করবেন।

এই অভিনেতা জানিয়েছেন ছোট পর্দায় কাজ করতে করতে তার একঘেয়েমি চলে এসেছে। আর কাজ ও বেশ খাটনির কাজ। তিনি শুধুমাত্র একটা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হতে রাজি নন। সিনেমা, সিরিয়াল, মিউজিক ভিডিও এমনকি ওয়েব সিরিজেও তার কাজ করতে না নেই।

তবে একটা আক্ষেপ তার মনে রয়ে গেছে। মন ফাগুন সিরিয়ালটির অভিনয় করার সময় সন মুম্বাই থেকে ডাক পেয়েছিলেন। কিন্তু তার মতে একটা অভিনয় করতে করতে অন্য প্রজেক্টে মন দেওয়া যায় না। তাই তিনি মুম্বাইয়ের কাজের অফার ফিরিয়ে দেন। তবে মন ফাগুন সিরিয়ালটি টিআরপি তালিকায় ভালো ফল করেছিল কিন্তু তবুও সময়ের আগেই এই সিরিয়ালটি শেষ হয়ে যায়। তাই এখন শন ভট্টাচার্যের আক্ষেপ করে দিন কাটছে।

আরও পড়ুন: কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী তিয়াসার, কৃষ্ণকলির পর এবারে নতুন রূপে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী তিয়াসা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment