Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

এবার কোভিড সংক্রমিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতাকে ভর্তি করা হল হাসপাতালে

চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতীশীল

এবার কোভিড সংক্রমিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতাকে ভর্তি করা হল হাসপাতালে

করোনা সংক্রমিত হলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। ভর্তি রয়েছেন কলকাতার বেলভিউ ক্লিনিকে। মঙ্গলবার সকালে তাঁর করোনা টেস্ট রিপোর্ট ‘পজিটিভ’এসেছে বলে খবর।

মঙ্গলবার ১১টা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। মঙ্গলবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমেই তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেতা  রঞ্জিত মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সহ অনেকেই কোভিডের কোপে পড়েন। তবে তাঁরা প্রত্যেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির করোনা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছে টলিপাড়া সহ সংস্কৃতি মহল।

আরও পড়ুন: আবার নতুন করে দিতে হবে টেট পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal