Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

ক্যান্সারে আক্রান্ত “জীয়নকাঠির” নায়িকা ঐন্দ্রিলা শর্মা, হাসপাতালের বেডে শুয়ে “লড়াই শুরুর” ছবি শেয়ার করলেন

ক্যান্সারে আক্রান্ত “জীয়নকাঠির” নায়িকা ঐন্দ্রিলা শর্মা, হাসপাতালের বেডে শুয়ে “লড়াই শুরুর” ছবি শেয়ার করলেন

দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলেন “জীয়নকাঠি” ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালের বেডে শুয়ে নেট মাধ্যমে দুঃসংবাদটি জানিয়ে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর আগে তাঁর শরীরে সিলেট ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ঐন্দ্রিলা শর্মা।

শুক্রবার হাসপাতালের বেডে শুয়ে “লড়াইল সবে শুরু হল” লিখে নিজের একটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

 

আরও পড়ুন: কমেডির বাদশা কপিলের স্যালারি কত জানেন? মাত্র কয়েক দিনেই তিনি কামান কোটি কোটি টাকা!

এর আগে বুধবার হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। এমন বিপর্যয়ের দিনে সহ-অভিনেতার মনের জোর বাড়াতে শনিবার দিল্লিতে ঐন্দ্রিলার পাশে ছিলেন ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রথম ধারাবাহিক ‘ঝুমুর’ এ সব্যসাচী চৌধুরী ছিলেন তাঁর সহ-অভিনেতা। একের পর এক ঝড়ের মধ্যে নিজেকে ঠিক রেখে লড়াইয়ের ময়দানে বিজয়ী হতে চান ঐন্দ্রিলা। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment