Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

‘সাঁঝের বাতির’ চুমকি থেকে খুকুমণি! খলনায়িকা থেকে নায়িকা, রইলো খুকুমণি হোম ডেলিভারির অভিনেত্রীর আসল পরিচয়

‘সাঁঝের বাতির’ চুমকি থেকে খুকুমণি! খলনায়িকা থেকে নায়িকা, রইলো খুকুমণি হোম ডেলিভারির অভিনেত্রীর আসল পরিচয়

নভেম্বর থেকেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। ১লা নভেম্বর থেকেই শুরু হতে চলেছে এটি। এই ধারাবাহিকের ট্যাগলাইন, “শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে ৩৬৫ দিন।” ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় এই নতুন ধারাবাহিকের প্রমো দেখানো শুরু হয়ে গিয়েছে। এখন এটাই দেখার ‘খুকুমণি হোম ডেলিভারি’র নায়িকা ধারাবাহিকে তার রান্নার জাদু দেখিয়ে দর্শকদের মন জয় করতে পারেন কিনা!

টেলিভিশনের পর্দায় বারবার দেখানো হচ্ছে এই নতুন ধারাবাহিকের প্রমো। ইতিমধ্যেই দর্শকরা সাঁঝের বাতি ধারাবাহিকের খলনায়িকাকে চিনতে পেরেছেন। সাঁঝের বাতির নতুন পৃথিবীতে দেখা মেলেনি চুমকির। এবার চুমকির দেখা মিলবে খুকুমণি হোম ডেলিভারিতে। নাম ভূমিকা অভিনয় করবে সে। খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিতের বিপরীতে ধারাবাহিকে অভিনয় করবেন ভাগ্যলক্ষী ধারাবাহিকের বোধি অর্থাৎ রাহুল মজুমদার।

আরও পড়ুন: খারাপ হিন্দির জন্য ইন্ডাস্ট্রিতে অনেক অবহেলা সহ্য করেছেন নোরা ফাতেহি! ‘সার্কাসের মেয়ে’ থেকে নোরা আজ বলিউড সুপারস্টার, রইলো তার কষ্টের জীবন কাহিনী

প্রমোতে দেখানো হচ্ছে বিহানকে অর্থাৎ নায়ককে যে খাওয়াতে পারবে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে। বিহানের ঠাকুরমা খুকুমণিকে তাকে খাওয়ানোর কথা বলে এবং সে উত্তর দেয় সে পারবে। এরপর খাওয়াতে গিয়েই বিপাকে পড়ল খুকুমণি। এরপর তার দিকে সেতার নিয়ে তেড়ে আসে বিহান। এরপর কি হবে সেটা দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

‘দেশের মাটি’ ধারাবাহিকের জায়গায় শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি। এই নতুন ধারাবাহিকের প্রমো দেখার পর থেকেই সকলেই অপেক্ষা করে আছেন এটি দেখার জন্য। টিআরপির দৌড়ে ‘খুকুমণি হোম ডেলিভারি’ প্রথম দশে থাকতে পারে কিনা সেটাই দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment