Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

ম্যাচিং শাড়ি ও ব্লাউজে চাবুক ফিগারে ‘চকা চক’ গানে দুর্দান্ত নাচলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ! তুমুল ভাইরাল ভিডিও

ম্যাচিং শাড়ি ও ব্লাউজে চাবুক ফিগারে ‘চকা চক’ গানে দুর্দান্ত নাচলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ! তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম পরিচিত মুখ চান্দ্রেয়ী ঘোষ। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক জোরদার চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। অভিনয় জগতে প্রায় ২১ বছর কাটিয়ে দিলেন তিনি। তবে তাকে দেখে তার বয়স আন্দাজ করা বেজায় কঠিন। নিজের চাবুক ফিগারে এখনো টেক্কা দেন বর্তমানে একাধিক সুন্দরী অভিনেত্রীদের। ধারাবাহিক ও সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের কাজও রয়েছে তার ঝুলিতে। বর্তমান যুগের সাথে পাল্লা দিতে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের বানানো একটি রিল ভিডিওর সূত্র ধরে নেটিজেনদের মাঝে চর্চায় উঠে এলেন এই অভিনেত্রী।

বর্তমানে ওয়েব প্ল্যাটফর্মেই বেশিরভাগ সময় তার দেখা মেলে। এখনো নিজের ফিগার মেন্টেন করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটে একেবারে মারকাটারি ফিগারে ধরা দেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই, তা স্পষ্ট হবে। সম্প্রতি ট্রেন্ডিং গান ‘চাকা চাক’এর সাথে তালে তাল মিলিয়ে কোমর দুলিয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। সম্প্রতি তার এই রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। এই গানটি বলিউডের জনপ্রিয় ছবি ‘আতরাঙ্গী রে’এর। ছবি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই গানটি পছন্দের তালিকায় যোগ হয়েছে মানুষের।

সোশ্যাল মিডিয়ায় চান্দ্রেয়ী ঘোষের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৭২ হাজারেরও বেশি। অভিনেত্রী প্রায়ই নিজের নানা ছবির পাশাপাশি একাধিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন, যা তার অনুরাগীদের মাঝে ভাইরালও হয়। সম্প্রতি তার বানানো এই রিল ভিডিওটির ভিউজ হয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও উপরে।

আরও পড়ুন: ‘ম্যায় হুঁ না’ সিনেমার গানে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ অভিনেত্রী মনামি ঘোষের! মনামীর মনমাতানো এক্সপ্রেশন ঘায়েল করেছে নেটিজেনদের, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য, বর্তমান প্রজন্মের কাছে ইনস্টারিল বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান প্রজন্মের পাশাপাশি প্রবীণরাও আগ্রহী হচ্ছেন রিল ভিডিওর প্রতি। তারকারাও সেই তালিকায় ব্যতিক্রমী নন। বর্তমানে প্রায় সকলেই নিজেদের অবসর সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকেই। সোশ্যাল মিডিয়ায় মানুষের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment