Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে গেলেন দেবলীনা, নেট পাড়ায় তুমুল ভাইরাল এই বিশেষ ভিডিও

নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে গেলেন দেবলীনা, নেট পাড়ায় তুমুল ভাইরাল এই বিশেষ ভিডিও

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গৌরব ও দেবলীনা। করোনা আবহের মধ্যেই সকল রীতি মেনে গত নয় তারিখ সাতপাকে বাঁধা পড়েছেন টলিউডের এই জুটি। ইতিমধ্যেই বিয়ের প্রচুর ছবি আপলোড করেছেন অভিনেত্রী দেবলীনা। কখনো বিয়ে তো কখনো গায়ে হলুদ। সব ছবিতেই তিনি নেটিজেনদের নজর কেড়েছেন। বিয়ের আগেই গায়ের হলুদের ছবি নিজেই আপলোড করেছিলেন নায়িকা দেবলিনা।

যেখানে ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দেন রঙ্গবতী কন্যা। এমনকি তার আগে নিজের মেহেন্দি পর্বের ছবিও দিয়েছিলেন দেবলীনা। সম্প্রতি এই জুটির বিয়ের যে সব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে একদম সাদামাটা বাঙালি সাজে দেখা গিয়েছে নব দম্পতিকে। ছবির মাধ্যমে সাফ বোঝা গিয়েছে নিজেদের ঐতিহ্য বজায় রেখেই সাধারণ বাঙালি মতেই বিয়ে করেছেন এই নব জুটি।

আরও পড়ুন: ‘সুপার সিঙ্গার ৩’ এর মঞ্চে শ্যামাসঙ্গীত গেয়ে সকলের মন জয় করে নিলেন কুমার শানু, গান শুনে মুগ্ধ শ্রোতারা, ভাইরাল ভিডিও

আর এবার নিজের বিয়ের আরো এক বিশেষ মুহূর্তের ভিডিও দিয়েছেন দেবলীনা। যেখানে দেখা গিয়েছে দেবলীনা টুকটুকে লাল বেনারসী আর গা ভর্তি সোনার গয়নায় একেবারে বিয়ের সাজে রেডি, এমনকি তিনি গাড়ি চালাচ্ছেন। সেজেগুজে তিনি মণ্ডপে প্রবেশ করছেন। আর সেখান থেকেই পালকি করে বরের কাছে পৌঁছবেন অভিনেত্রী। এই ভিডিওর ক্যাপশানে দেবলীনা লেখেন, ‘‘আমার বিয়ের দিন আমি এ ভাবেই আমার বরের কাছে গিয়েছিলাম।’’ আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দিতে না দিতেই দেবলীনার অনুগামীরা বেশ আনন্দিত হন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment