Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবি দিলেন দেবলীনা, দেখুন সেই বিশেষ ছবি

বিয়ের জল গায়ে পড়তেই দেবলীনার রূপ যে এক্কেবারে বদলে গিয়েছে তা ছবি দেখে ভালোই বোঝা যাচ্ছে। বিয়ের আর কয়েক

সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবি দিলেন দেবলীনা, দেখুন সেই বিশেষ ছবি

বিয়ের জল গায়ে পড়তেই দেবলীনার রূপ যে এক্কেবারে বদলে গিয়েছে তা ছবি দেখে ভালোই বোঝা যাচ্ছে। বিয়ের আর কয়েক ঘন্টা বাকি তাতে কি? এরি মধ্যে নিজের গায়ের হলুদের ছবি নিজেই আপলোড করলেন নায়িকা। ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দিয়েছেন রঙ্গবতী কন্যা। গতকালই নিজের মেহেন্দি পর্বের ছবি দিয়েছেন দেবলীনা।

শোনা গিয়েছে আজ বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসিতেই সকলের নজর কাড়তে চলেছেন দেবলীনা, এমনকি ধুতি পাঞ্জাবীতে সাজবেন অভিনেতা গৌরবও। করোনার জন্য এই বছর ঘরোয়া নিয়মেই বিয়ে সারলেও আগামী বছর মার্চ মাসেই হতে চলেছে নতুন জুটির বিয়ের গ্র্যান্ড রিসেপশন।

আরও পড়ুন: ‘সব দশকেই ও বাবা হয়েছে, এইবার আর নয়’, সাইফ কে আর সন্তানের জন্ম দিতে দেবে না কারিনা কাপুর, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই, মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী

পি সি চন্দ্র গার্ডেনস-এ আয়োজন হবে প্রীতিভজের এবং ১৭ ডিসেম্বর বৌভাত হবে সেন্ট পলস ক্যাথিড্রালে। ব্রাইডাল লুক সেটের দায়িত্ব সামলাবেন ডিজাইনার অভিষেক রায়। বিয়ের মেক-আপের দায়িত্ব পড়েছে মেকআপ আর্টিস্ট উজ্জ্বল দেবনাথের উপর। বেশ কয়েক দিন ধরেই প্রকাশ্যে এসেছে বিয়ের আগের নানা অনুষ্ঠানের ছবি। গায়ে হলুদের আগে মেহেন্দি, আইবুরো ভাতের ছবি। আর কিছুক্ষন পরেই বাজতে চলেছে বিয়ের শানাই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment