Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

সুইমিংপুলের নীল জলে গা ভাসালেন দিতিপ্রিয়া, অভিনেত্রীর হট ছবিতে মন মেতেছে নেটিজেনদের

সুইমিংপুলের নীল জলে গা ভাসালেন দিতিপ্রিয়া, অভিনেত্রীর হট ছবিতে মন মেতেছে নেটিজেনদের

বর্তমান প্রজন্মের মানুষের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিডিয়ার দৌলতে প্রতিদিন বহু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও গুলির মধ্যে থাকে, নাচ গান আঁকা, রান্না, হাস্যকৌতুকের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে বহু প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া গেছে। লকডাউনের সময় মানুষ যখন ঘরবন্দী ছিল তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরত। তবে সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ছবি।

বাংলা টলিউডের দিতিপ্রিয়া রায় কে সকল দর্শকই এক নামে চেনে। বর্তমানে তিনি বিশাখাপত্তনামে ছুটি কাটাতে গেছেন। আর সেখান থেকেই তিনি নানান ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এই অভিনেত্রী কুড়ি বছরে পদার্পণ করেছে। বিশাখাপত্তনমের অনাথ শিশুদের সাথে তিনি তার নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন। উপহার, সুস্বাদু খাবার সব মিলিয়ে জমে উঠেছিল দিতিপ্রিয়ার জন্মদিন। এর মধ্যেই তিনি শেয়ার করেছেন কয়েকটি ছবি।

সম্প্রতি instagram এ তিনি যে ছবিগুলি শেয়ার করেছেন ওই ছবিগুলি তোলা হয়েছিল সুইমিং পুলের জলে।ছবিগুলি তুলেছেন দিতিপ্রিয়ার বান্ধবী অগ্নিমিতা দাম (Agnimita Dam)। বিশাখাপত্তনমের নীল জলের সুইমিং পুলে সাঁতার কাটছিলেন অভিনেত্রী। পরনে রয়েছে কালো রঙের সুইমিং করার সুট। সাথে নেই কোনো মেকআপ, নেই চুল আঁচড়ানো। প্রকৃতির জাদুর মাঝে তিনি। এই ক্যাপশনের সাথে পাহাড়, সমুদ্র, সূর্যালোক, ফুল ও নীল রঙের হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: মাধ্যমিক ও পাশ করেননি মেঘনা! ‘ডান্স বাংলা ডান্স’ থেকে ‘গৌরী এলো’! মাত্র ১৬ বছরের নায়িকা মেঘনা মাইতির সাফল্যের গল্প এবার উঠে এল ‘দাদাগিরি’র মঞ্চে, তুমুল ভাইরাল ভিডিও

প্রথমে এই অভিনেত্রী শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে পা রাখেন। সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘রাজকাহিনী’-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তারপর এই অভিনেত্রী রানী রাসমণি সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।। এরপর দিতিপ্রিয়াকে ক্যারিয়ারের দিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment