Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

‘মিঠাই’এর শত অনুরোধেও রিল করতে রাজি হলেন না ‘সিদ্ধার্থ’ আদৃত! বদলে পর্দার ‘রাতুল’এর সাথে ভিডিও বানিয়ে অভিনেতা এবার চমকে দিলেন অনুগামীদের, ভাইরাল ভিডিও

‘মিঠাই’এর শত অনুরোধেও রিল করতে রাজি হলেন না ‘সিদ্ধার্থ’ আদৃত! বদলে পর্দার ‘রাতুল’এর সাথে ভিডিও বানিয়ে অভিনেতা এবার চমকে দিলেন অনুগামীদের, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে শুধু জি বাংলা নয় বরং সারা বাংলা খ্যাত অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যা বিভিন্ন রেকর্ড ভেঙে দেওয়ার পরেও বর্তমানে টিআরপি তালিকার শীর্ষস্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন যারা তারা সকলেই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তবে ব্যতিক্রম হলেন এই ধারাবাহিকের নায়ক আদৃত রায়।

পর্দার সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়াতে নিষ্ক্রিয় তো বটেই, পাশাপাশি অনুগামীদের শত অনুরোধেও মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ইনস্টা ভিডিওতে কখনোই দেখতে পাওয়া যায় না তাকে। এর আগে একাধিকবার অনুগামীরা পর্দার মিঠাইয়ের জুটিকে ইনস্টাগ্রামের ভিডিওতে দেখতে চেয়ে আবদার করেছিলেন। কিন্তু অভিনেতা কখনই সেই আবদারে কান দেননি। তবে এবার সকলকে অবাক করে দিয়ে ধারাবাহিকের রাতুল চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে ভিডিও বানিয়ে সকলকে চমকে দিলেন পর্দার সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়।

বলাই বাহুল্য তার এই ভিডিও দেখে অনুগামীরা যেমন অবাক হয়েছেন তেমনি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি অনেকেই বলছেন উদয় এবং আদৃতের বন্ধুত্ব পর্দার পিছনে যে সমান অটুট তা তাদের ভিডিও থেকেই স্পষ্ট। একে অপরকে ভালোবেসে বাবা বলে ডাকেন এই দুই অভিনেতা। বলাই বাহুল্য উদয়ের পর এবার আবারো মিঠাই এর সঙ্গে পর্দার সিদ্ধার্থকে দেখতে চেয়ে আবদার জুড়েছেন অনুগামীরা।

আরও পড়ুন: অতীতকে ভুলে বর্তমানকে সঙ্গে নিয়ে কেমন কাটলো অঙ্কিতা লোখান্ডের “ভালোবাসার দিবস”?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment