Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
6 July 2026

‘পিরিয়ড চলাকালীন অপরাজিতা আঢ্যকে নিজের বাথরুম ব্যবহার করতে দেননি অভিনেত্রী গার্গী রায়চৌধুরী’! সামনে এল টলিউডের অন্ধকার অধ্যায়, একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের প্রতি এই ধরনের অমানবিকতা আজও ভোলেননি অপরাজিতা

‘পিরিয়ড চলাকালীন অপরাজিতা আঢ্যকে নিজের বাথরুম ব্যবহার করতে দেননি অভিনেত্রী গার্গী রায়চৌধুরী’! সামনে এল টলিউডের অন্ধকার অধ্যায়, একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের প্রতি এই ধরনের অমানবিকতা আজও ভোলেননি অপরাজিতা

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। দীর্ঘদিন পর জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে তাকে। তবে অভিনেত্রী কিন্তু এখনো তার সঙ্গে হওয়া নানান অন্যায়ের কথা আজও ভুলতে পারেননি। যে কারণে এবার সামনে এলো টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রীর হাতে অপরাজিতা আঢ্যর হেনস্থা হওয়ার বিস্ফোরক কাহিনী।

অভিনেত্রী এদিন জানিয়েছেন কলকাতার এক নামকরা স্টুডিওতে বছর ১২ আগে একটি ধারাবাহিকের জন্য শুটিং করছিলেন তিনি। তার সঙ্গে সেই একই ধারাবাহিকে যোগদান করেছিলেন আরেক টলিউড অভিনেত্রী গার্গী রায়চৌধুরীও। কথাপ্রসঙ্গে অপরাজিতা জানিয়েছেন শুটিংয়ের দিন তার পিরিয়ড অর্থাৎ ঋতুকালীন স্রাব শুরু হয়েছিল। কিন্তু স্টুডিওয়র তরফে তাকে যেখানে মেকআপ করতে দেওয়া হয়েছিল সেখানে কোনো ব্যক্তিগত বাথরুম ছিল না।

পাশাপাশি যে পাবলিক টয়লেটটি দেওয়া হয়েছিল তাকে, তা ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। যে কারণে অভিনেত্রী গার্গী রায় চৌধুরীর কাছে গিয়ে তার ব্যক্তিগত বাথরুম ব্যবহার করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে অভিমান ভরে এদিন অভিনেত্রী জানিয়েছেন বারংবার অনুরোধ করা সত্ত্বেও তাকে ব্যক্তিগত বাথরুমে ঢুকতে দেননি অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

আরও পড়ুন: ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব; উদ্বোধনে আসছেন অমিতাভ, জয়া 

একজন মহিলা হয়ে একজন মহিলার হাতে এহেন হেনস্থা হওয়ার ঘটনা তাই আজও ভুলতে পারেননি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পাশাপাশি অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর এহেন কার্যকলাপ সামনে আসায় যারপরনাই অবাক হয়েছেন তাঁর অনুগামীরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment