Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

‘শ্রীময়ী’ শেষ হতেই মডার্ন লুক ফিরিয়ে আনলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার! ছোট্ট করে কাটা চুলে এবার মেম সাজলেন সকলের প্রিয় শ্রীময়ী, তুমুল ভাইরাল ছবি

‘শ্রীময়ী’ শেষ হতেই মডার্ন লুক ফিরিয়ে আনলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার! ছোট্ট করে কাটা চুলে এবার মেম সাজলেন সকলের প্রিয় শ্রীময়ী, তুমুল ভাইরাল ছবি

‘শ্রীময়ী’ ধারাবাহিক এর মাধ্যমে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরে এসে সকলের মন জয় করে নিয়েছিলেন টলিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার। শ্রীময়ীর মাধ্যমে চূড়ান্ত সাফল্য পেয়েছেন তিনি। তবে শেষের দিকে জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করেছিলো যে কারণে ধারাবাহিকের গল্প গুটিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। এবার ধারাবাহিক শেষ হতেই শ্রীময়ী চরিত্রের লুক ছেড়ে ছোট করে কাটা চুল নিয়ে একেবারে মেম সাহেব সেজে সোশ্যাল মিডিয়ার পাতায় ফিরে এলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।

সম্প্রতি জন্মদিন পার করেছেন অভিনেত্রী। পঞ্চাশের দরজায় এসে ওতাকে দেখে বোঝার উপায় নেই কারণ বয়সের কোনো ছাপ পড়েনি তার চোখে-মুখে। এদিন হলুদ রঙের ওয়ান পিস এবং হাতে সানগ্লাস নিয়ে অভিনেত্রী যে ফটো পোস্ট করেছেন তা দেখে অনুগামীরা জানাচ্ছেন তাকে এখনো দেখলে কিশোরী বলেই মনে হয়।

পাশাপাশি মনের দিক থেকেও চির-কিশোরী রয়ে গিয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। জন্মদিনে ইন্টারভিউ দিতে গিয়ে জানিয়েছিলেন স্বামী থাকা সত্বেও এখনো বারংবার প্রেমে পড়েন তিনি কারণ তিনি মনে করেন আঘাত পেলেও আমাদের সকলকে প্রেম করে যেতে হবে। বলাই বাহুল্য তার এই মন্তব্য কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে অভিনেত্রী প্রমান করে দিয়েছেন বিতর্ককে আপাতত পাত্তা দিতে তিনি নারাজ।

আরও পড়ুন: এখনও অসুস্থ ঐন্দ্রিলা, বিছানায় শুয়েই ‘বামা’ ও তাঁর টিমের ওপর নজরদারি অভিনেত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment