Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

করোনার সময় মুখের সামনে কেক এনে রেখে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! আরো একবার বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত, তুমুল ভাইরাল ভিডিও

করোনার সময় মুখের সামনে কেক এনে রেখে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! আরো একবার বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত, তুমুল ভাইরাল ভিডিও

নতুন বছরের শুরুতেই ফের বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যিনি আমাদের সকলের কাছেই বিতর্কিত অভিনেত্রী বলে জনপ্রিয়। নতুন বছরের শুরুতেই তিনি পণ করেছিলেন এ বছর আর কোনো বিতর্কে জড়াবেন না তিনি। তবে বছরের প্রথম মাস কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন তিনি। বিতর্কের সাথে যেন তাঁর একটা ওতপ্রোতভাবে সম্পর্ক তৈরী হয়ে গিয়েছে। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিওকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। তার ভিডিও ঘিরে নেটিজেনরা দাবি তার কারণেই করোনা ছড়াচ্ছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে সং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছেন এবং সামনের প্লেটে রাখা কতগুলি পেস্ট্রি এর মধ্যে থেকে একটি তুলে পোজ দিয়ে ছবি তোলার জন্য মুখের সামনে ধরেছেন। তবে ওই পেস্ট্রি টি খাননি অভিনেত্রী, শুধুমাত্র পোজ দেবার জন্যই তিনি ওই পেস্ট্রি টি তুলেছিলেন আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

নেটিজেনরা দাবি করেছেন যে কঙ্গনা রানাউত ওই পেস্ট্রি টি না খেলেও সেটি হাতে ধরেছেন এবং তার মুখের নিশ্বাস তার উপরে পড়েছে এবং তিনি ওই পেস্ট্রিটি বাকি পেস্ট্রি র সঙ্গে মিলিয়ে রাখেন যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ‘শরীরে বুদবুদ তৈরি হলে হার্ট অ্যাটাক হয়’! অভিনেতা জন আব্রাহামের কথা শুনে হতবাক নেটদুনিয়া! ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনার ফল’, কটাক্ষ নেটিজেনদের, হার্ট অ্যাটাকের কারণ জানিয়ে হাসির খোরাক জন

ভাইরাল এই ভিডিওটি নিয়ে একেকজন একেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ অভিনেত্রীকে মূর্খ অসভ্য বলে দাবি করেছেন। আবার কেউ কেউ অভিনেত্রীর কমনসেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এখনো এই সমালোচনার কোন প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। তিনি চেয়েছিলেন এ বছর আর কোনো বিতর্কে না জড়াতে। কিন্তু তা সত্ত্বেও নিজের অজান্তে কিভাবে যে তিনি বিতর্কে জড়িয়ে পড়লেন তা নিজেও বুঝতে পারেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bollywood