Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শনে গিয়ে ঘুরিয়ে রাজনৈতিক প্রচারে নামলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! ‘জাতীয়তাবাদী প্রচার চালাব’, ঘোষণা সুপারস্টার অভিনেত্রীর

বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শনে গিয়ে ঘুরিয়ে রাজনৈতিক প্রচারে নামলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! ‘জাতীয়তাবাদী প্রচার চালাব’, ঘোষণা সুপারস্টার অভিনেত্রীর

সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়ে বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারী মন্দিরে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মূলত ভগবান কৃষ্ণের দর্শনই ছিল তার মূল উদ্দেশ্য। তবে প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে অভিনেত্রীকে এবার রাজনৈতিক প্রচার নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন গোটা উত্তরপ্রদেশ জুড়ে তিনি প্রচার চালাতে চান।

প্রসঙ্গত এদিন বৃন্দাবনে যাওয়ার সময় গাড়ি আটকানো হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তবে শেষপর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে মন্দির দর্শন করতে পারেন অভিনেত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন ভগবানের প্রসাদ পেয়ে যারপরনাই কৃতজ্ঞ বোধ করেছেন তিনি।

বলাই বাহুল্য এদিন মন্দির চত্বরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে দেখার জন্য উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। অভিনেত্রীর নিরাপত্তারক্ষীদের পক্ষে সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। তবে অভিনেত্রীকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ‘রাধে রাধে’ বলে সম্বোধন করতে দেখা গেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন মন্দির দর্শন এর সাথে সাথে গোটা উত্তরপ্রদেশ জুড়ে তিনি জাতীয়তাবাদী দলের হয়ে জাতীয়তাবাদী ভাবনার প্রচার চালাতে চান।

আরও পড়ুন: ‘বাইরে হাসিখুশি থাকলেও বাড়ির অশান্তির জন্য লুকিয়ে চোখের জল ফেলতো মহুয়া’! অভিনেত্রীর মৃত্যুদিনে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

প্রসঙ্গত আগামী বছর উত্তরপ্রদেশের রয়েছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে কঙ্গনা রানাউতের বৃন্দাবন দর্শন রাজনৈতিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি অভিনেত্রীর অনুগামীরা মনে করছেন খুব শীঘ্রই রাজনৈতিক প্রচারে আবারো বৃন্দাবনে হাজির হতে দেখা যাবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment