Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘নিজের মা বোনের পোশাক নিয়ে মন্তব‍্য করুন, আমার দিকে আঙুল তুলবেন না’, এবারে পাপ্পারাজিৎ দের উপর রেগে গেলেন উরফি, পোশাক নিয়ে মন্তব্য করায় মা বোন নিয়ে কথা বললেন, ভাইরাল ভিডিও

‘নিজের মা বোনের পোশাক নিয়ে মন্তব‍্য করুন, আমার দিকে আঙুল তুলবেন না’, এবারে পাপ্পারাজিৎ দের উপর রেগে গেলেন উরফি, পোশাক নিয়ে মন্তব্য করায় মা বোন নিয়ে কথা বললেন, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয় তিনি আর কেউ নন বলিউডের অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস শেষ হওয়ার পর থেকেই উরফি নিজের নানান রকম আশ্চর্য পোশাক আশাক এর জন্য ট্রোল হয়ে থাকেন। দর্শকদের সমালোচনার শিকার হয়ে থাকেন, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হয় চর্চা। কিন্তু যতটা খোলামেলা পোশাক উরফি পোশাক পড়েন ততটাই খোলামেলা কথাবার্তাও তিনি বলেন। তার পোশাক-আশাক নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করলে তাকে কখনোই ছেড়ে কথা বলেনা উরফি। যতবারই তার পোশাক আশাক নিয়ে কথাবার্তা হয়েছে ট্রোল করা হয়েছে তাকে ততবার তিনি আরো খোলামেলা পোশাকে দর্শকের সামনে এসে হাজির হয়েছেন।

সম্প্রতি একটি ইভেন্টে অদ্ভুত পোশাক পড়ে গিয়েছিলেন উরফি। ভিডিওতে তাকে একটি অদ্ভুত পোশাকে দেখা গিয়েছে। পোশাকটির পশ্চাৎ অংশ পুরোটাই খোলা এবং সামনে থেকে ঢাকা রয়েছে তার বক্ষ যুগল এবং উপরে মাথায় ঘোমটা দেওয়া। এই অদ্ভুত পোশাক পরে অভিনেত্রী সমালোচনার শিকার হন। কিন্তু সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলো অসংখ্য পাপ্পারাজিৎ। পাপ্পারাজিৎ দের উদ্দেশ্যে বলেন তার পোশাক নিয়ে যেন কোনো রকম বাজে মন্তব্য না করা হয়। তাদের উদ্দেশ্যে তিনি বলেন “আমি এই করতে এখানে আসিনি। তোমাদের যদি পোশাক নিয়ে মন্তব‍্য করতে হয় তো নিজের প্রেমিকা আর মা বোনেদের পোশাক নিয়ে করো। আজকের পর থেকে আমার পোশাক নিয়ে কেউ কোনো মন্তব‍্য করবে না।”

উরফির এই কথায় অসংখ্য নেটিজেন রেগে গিয়েছেন। তাদের অনেকেরই দাবি তাদের মা-বোনরা এই ধরনের অদ্ভুত এবং খোলা পোশাক পড়ে না। যার কারণে তাদের বলতেও হয় না। আর পাপ্পারাজিৎ দের ওপর রাগ দেখিয়ে কি হবে? তারা তো ঠিকই বলেছে। নিজেই নিজের জন্য এই ধরনের অদ্ভুত পোশাকগুলি বানানোর উরফি। আর সেগুলো পড়ে চলে আসেন জনসাধারণের মাঝে। তারপরেই ট্রোল হন। কখনো রুপোলি রাংতা, কখনো কটন ক্যান্ডি, কখনো বস্তা, কখনো পাতা, আবার কখনো ব্লেড দিয়েও পোশাক বানিয়ে পরেন। সেগুলোকে আদেও পোশাক বলা যায় কিনা তা জানা নেই।

আরও পড়ুন: বউভাতের বিশেষ ছবিতে গৌরবের কোলে বসে পোজ দিলেন দেবলীনা, ফের ভাইরাল এই সেলেব জুটির ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment