Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

নতুন অথিতির দিন গুনছেন মধুবনী গোস্বামী, এর মধ্যেই ঠিক করে ফেললেন সন্তানের নাম

ভালবাসা ডট কম ধারাবাহিক থেকে সুরু প্রেম। সেখান থেকেই সোজা বিয়ের পিঁড়িতে উঠেছিলেন তোড়া-ওম। টেলি জগতের

নতুন অথিতির দিন গুনছেন মধুবনী গোস্বামী, এর মধ্যেই ঠিক করে ফেললেন সন্তানের নাম

ভালবাসা ডট কম ধারাবাহিক থেকে সুরু প্রেম। সেখান থেকেই সোজা বিয়ের পিঁড়িতে উঠেছিলেন তোড়া-ওম। টেলি জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় বিয়ের। শুরু হয় নতুন জীবনের পথ চলা। দেখতে দেখতে ইচ্ছার বছর হয়ে গেছে তাঁদের বিয়ের। এবার সেই নতুন জীবনে আসতে চলেছে এক নতুন অতিথি।

সোশ্যাল মিডিয়ায় নিজেরাই জানালেন গুড নিউজটা। শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছে তাঁদের ছোট্ট পরিবার। টেলিপর্দায় শেষবার এই জুটিকে দেখা গিয়েছিল জি বাংলার ‘প্রিয় তারকার অন্দরমহল’ রিয়্যালিটি শোতে। তবে এখন মধুবনী রয়েছেন বাড়িতেই। প্রথমবার মা হতে চলছেন তিনি। যদিও নিজের প্রেগনেন্সির কথা খোলাখুলিভাবে না জানালেও নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে দেন নিজের ইনস্টাগ্রামে। ছবির নিচে ক্যাপশনে লিখেন, “জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে… আশীর্বাদ করবেন সকলে….সবাই ভালো থাকবেন…সুস্থ থাকবেন।” মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। কমেন্ট সেকশনে সবাই এই জুটিকে তাঁদের প্রথম সন্তান হওয়ার শুভেচ্ছা জানাতেই ব্যস্ত হয়ে পড়ে।

এখন কেবল দিন গুনছেন এই দম্পতি। কিন্তু দর্শকদের প্রশ্ন, মা হওয়ার পর কি টেলিপর্দায় ফের কাম ব্যাক করবেন অভিনেত্রী? উত্তরে মধুবনী জানান তাঁর ছোট্ট শিশু একটু বড় হলেই তিনি আবার পর্দায় ফেরত আসবেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের শেয়ার করলেন একটি ছবি যেখানে গোলাপি রঙের ফ্লোরাল ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী। ছবিতে তাঁর বেবি বাম্প একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবির ক্যাপশনে লিখলেন, ‘পুচু.. জয় মা.. তোমায় অশেষ ধন‍্যবাদ। আশীর্বাদের জন‍্য আমার ধন‍্যবাদ দেওয়ার শেষ নেই।’ ইতিমধ্যেই নিজের সন্তানের জন্য একটি মিষ্টি আদরের নাম ঠিক করেছেন তিনি। নাম রেখেছেন পুচু।

আরও পড়ুন: শাড়ি পরে হট অবতারে ধরা দিলেন টেলি অভিনেত্রী অদ্রিজা, নিমেষেই ভাইরাল সেই ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment