Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

শাড়ি পরে হট অবতারে ধরা দিলেন টেলি অভিনেত্রী অদ্রিজা, নিমেষেই ভাইরাল সেই ছবি

সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের জীবনের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন টেলি অভিনেত্রী

শাড়ি পরে হট অবতারে ধরা দিলেন টেলি অভিনেত্রী অদ্রিজা, নিমেষেই ভাইরাল সেই ছবি

সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের জীবনের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন টেলি অভিনেত্রী অদ্রিজা রয়। শর্ট ড্রেসের পাশাপাশি মাঝে মাঝেই বঙ্গ লুকে বহু পুরুষদের মনে ঝড় তোলেন অদ্রিজা। সম্প্রতি ঠিক তেমনি একটি ছবি প্রকাশ্যে এসেছে। অদ্রিজা রায়ের ফ্যান ক্লাব থেকে ইন্সটাগ্রামে একটি সুন্দর ছবি শেয়ার করা হয়েছে। যেখানে আগুন রঙা শিফন শাড়ি ও সবুজ রঙের সুতোর কাজ করা স্লিভলেস ক্রপ ব্লাউজে ধরা দিয়েছেন অদ্রিজা। শাড়ির সাথে এই নয়া লুকে অদ্রিজা কানের পাশে খোঁপায় লাগিয়েছেন একটি আগুন রঙের জারবেরা ফুল। আর অদ্রিজার এই সিম্পল লুক নজর কেড়েছে প্রত্যেক নেটিজেনের। এছাড়াও মাঝে মাঝে নানা হট লুকে মন মাতান অদ্রিজা। কিছুদিন আগেই একটি কালো শাড়ি ও স্লিভলেস কালো ব্লাউজ পরা ছবি নিজের ইন্সটাতে আপলোড করেন। আর মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়। এমনকি কয়েক দিন আগেই একটি বোল্ড ছবিতে ধরা দিয়েছিলেন অদ্রিজা। যেখানে তার পরনে ছিল একটা ডিপ সবুজ রঙা পোশাক। এবং তার ফাক দিয়ে উঁকি দিচ্ছিল আদ্রিজার লাস্যময়ী শরীর। প্রথম থেকেই নানা খোলামেলা সাহিসী ছবি শেয়ার করে থাকেন অদ্রিজা।

সিরিয়ালের পাশাপাশি তিনি বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজেও পাল্লা দিয়ে অভিনয় করছেন। সম্প্রতি তার অভিনীত বন্য প্রেমের কাহিনী বেশ প্রশংসা কুড়িয়েছে। এছারাও শুভশ্রীর সাথে এর অদ্রিজা পরিণীতা ছবিতেও স্ক্রিন শেয়ার করেছেন।

আরও পড়ুন: Deepika Padukone-Ranveer Singh: নাতনি দুয়াকে নিয়ে অকপট প্রকাশ পাড়ুকোন, মা-বাবা হিসেবে কেমন দীপিকা-রণবীর?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment