Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

অভিনয়ের পর গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

অভিনয়ের পর গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী যে একজন সুকণ্ঠের অধিকারী সে কথা অনেকেই জানতেন না। তবে এবার ‘কি করে তোর ভুল ভাঙাবো বল’ গানের একটি নতুন ভার্সন গেয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করলেন অভিনেত্রী।প্রসঙ্গত গত বছর জুন মাসে নিজের একটি মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলেন মিমি।

তখন তার অনুগামীরা বেশ অবাক হয়েছিলেন এটা দেখে যে অভিনয়ের পাশাপাশি সংগীতেও সমান দক্ষ মিমি চক্রবর্তী। এরপর চলতি বছর বিধানসভা নির্বাচনে একাধিক জায়গায় ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষের অনুরোধে গান গাইতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার নতুন মিউজিক ভিডিও নিয়ে এলেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে এদিন শেয়ার করে নেন তিনি সুখবরটি।

পাশাপাশি জানান তার ইউটিউব চ্যানেলে মানুষ পুরো ভিডিওটি দেখতে পাবেন এবং তাঁর গাওয়া গানটি শুনতে পাবেন। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে ইউটিউবে নিজের নতুন জার্নি শুরু করেছিলেন অভিনেত্রী। সেখানে তার লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে ইতিমধ্যেই। ফলে বলাই বাহুল্য তার মিউজিক ভিডিও এদিন মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আধগলা ঘোমটা এখন অতীত, এবার ব্রালেট পরে ক্যামেরার সামনে হাজির হলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া! ভাইরাল তার বোল্ড ফটোশুট, নজর কাড়লেন দিতিপ্রিয়া

আরো একবার তার গানের গলা উচ্চ প্রশংসিত হয়েছেন নেটিজেনদের মধ্যে। এদিন অনেকেই অবশ্য তাকে কমেন্ট বক্সে জানিয়েছেন শুধুমাত্র মিউজিক ভিডিও নয়, এরপরে সিনেমায় তাদের প্রিয় অভিনেত্রীকে প্লেব্যাক করতে দেখতে চান তারা। তবে নিজের মিউজিক কেরিয়ার নিয়ে তার আগামীতে কি প্ল্যান রয়েছে সে ব্যাপারে এখনও তেমন কিছু জানাননি মিমি চক্রবর্তী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment