Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

আধগলা ঘোমটা এখন অতীত, এবার ব্রালেট পরে ক্যামেরার সামনে হাজির হলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া! ভাইরাল তার বোল্ড ফটোশুট, নজর কাড়লেন দিতিপ্রিয়া

আধগলা ঘোমটা এখন অতীত, এবার ব্রালেট পরে ক্যামেরার সামনে হাজির হলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া! ভাইরাল তার বোল্ড ফটোশুট, নজর কাড়লেন দিতিপ্রিয়া

জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকটির মাধ্যমে জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এরপর ধারাবাহিক শেষ হয়ে গেলেও অনুগামীদের একটি বড় অংশের কাছে এখনো রাণীমা হিসেবেই পরিচিত হয়ে রয়েছেন তিনি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে ওই পরিচিতিকে তিনি আজীবন বয়ে বেড়াতে চান না।

যে কারণে নতুন ইমেজ তৈরীর জন্য আটপৌরে পোশাক এবং লম্বা চুল ছেড়ে বর্তমানে সাহসী পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে ছোট চুলের দিতিপ্রিয়াকে। এবার তেমনই একটি ফটোশুট ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে চিনতে পারা যাচ্ছে না বলে মন্তব্য করতে দেখা গিয়েছে দর্শকদের একটি বড় অংশকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতিপ্রিয়া একটি ভিডিও এদিন শেয়ার করে নেন অনুগামীদের সঙ্গে। যেখানে তাকে জিন্সের উপর সাদা শার্ট এবং জিন্সের ব্রালেট পরতে দেখা গিয়েছে।

একেবারে অন্যরকম ভাবে তিনি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তার চিরাচরিত ‘রাণীমা’র ছককে ভাঙার জন্য অভিনেত্রী যে বেশ খাটছেন তা আরো একবার প্রমান হয়ে গিয়েছে এদিন। তবে তার ফলও মিলেছে হাতেনাতে। একের পর এক ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে তাকে। রানী রাসমণি শেষ হওয়ার পর ইতিমধ্যেই একাধিক প্রজেক্টে কাজ শুরু করেছেন দিতিপ্রিয়া।

আরও পড়ুন: ছোট্ট দিতিপ্রিয়া আর নেই তিনি, লাস্যময়ী এর ফটোশুটে আগুন নেট দুনিয়ায়!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment