বর্তমান প্রজন্মের মানুষের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিডিয়ার দৌলতে প্রতিদিন বহু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও গুলির মধ্যে থাকে, নাচ গান আঁকা, রান্না, হাস্যকৌতুকের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে বহু প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া গেছে। লকডাউনের সময় মানুষ যখন ঘরবন্দী ছিল তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভাকে তুলে ধরত। তবে সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তী গানের ভিডিও।
টলিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা হলেন মিমি চক্রবর্তী। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি সম্প্রতি আত্মপ্রকাশ করতে চলেছেন। আমরা সকলেই জানি যে এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি গানেও বেশ দক্ষ। ইউটিউবে তার একটি চ্যানেল আছে। ওই চ্যানেলে অভিনেত্রী প্রায়ই ভিডিও রিলিজ করেন। তার গান শুনতে দর্শকরা বেশ পছন্দই করেন।
গান অভিনয়ের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে যেখানে অভিনেত্রীকে স্টেজ পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। স্টোন বসানো গাউন পরে খোলা মঞ্চে রবীন্দ্র সংগীত ‘আমার পরাণ যাহা চায়’ (Amaro Porano Jaha Chay) গাইছেন মিমি চক্রবর্তী।
আরও পড়ুন: ৪০ এ পা দিয়েও কমেনি জৌলুস! এভারগ্রীন সুদীপা এবার ফোটালেন নাক!
এই জনপ্রিয় শিল্পীরা যে স্টেজ শো করেন সেটি সকলের কাছেই অজানা ছিল। বাংলাদেশের বরিশালে স্টেজ শো করতে গিয়ে অভিনেত্রী ওই রবীন্দ্র সংগীত গানটি গেয়েছেন। তার গান শুনে মুক্ত হয়েছে শ্রোতারা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বহু মানুষ তার গানের প্রশংসা করেছে।