Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃতদেহর পাশে বুক চাপড়ে কাঁদলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি’! অভিনেত্রীর কান্না দেখে চোখে জল নেটিজেনদের, রইলো সেই সোশ্যাল মিডিয়ার ভিডিও

‘প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃতদেহর পাশে বুক চাপড়ে কাঁদলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি’! অভিনেত্রীর কান্না দেখে চোখে জল নেটিজেনদের, রইলো সেই সোশ্যাল মিডিয়ার ভিডিও

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। মাত্র ৫৮ বছর বয়সেই তার অকাল প্রয়াণে শোকাহত গোটা টলিউড। এবার তার মধ্যেই তার মৃত দেহের পাশে বসে বুক চাপড়ে কাঁদতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জিকে।

এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি জানিয়েছেন অনেক ক্ষেত্রে তাকে প্রচুর সাহায্য করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। পাশাপাশি তার হৃদয় ছিল আকাশের মত, এমন মন্তব্যও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন প্রয়াত অভিনেতার বাড়ি উপস্থিত হতে দেখা গিয়েছিল টলিউডের একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বকে।

সেই তালিকায় ছিলেন মিমি চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, তৃণা সাহা থেকে শুরু করে আরও একাধিক অভিনেত্রীরা। এদিন প্রয়াত অভিনেতার পর্দার মেয়ে তৃণা সাহা জানিয়েছেন একাধিকবার শরীর খারাপ লাগা সত্ত্বেও ডাক্তার দেখাতে চাননি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ছাত্র-যুব’র পাশে স্বস্তিকা, #studentvoice লিখে টুইট

পাশাপাশি শরীর খারাপ হতে শুরু করার পরেও হাসপাতালে যেতে অস্বীকার করেছিলেন তিনি। এদিন ইন্দ্রানী হালদার জানিয়েছেন বারংবার বলা সত্ত্বেও শরীরের যত্ন নিতে রাজি ছিলেন না অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বরং বেশি মাত্রায় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন তিনি। যার ফলস্বরূপ এত তাড়াতাড়ি চলে যেতে হল বলে মনে করছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। বলাই বাহুল্য প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকাহত অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment