Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

ক্রপ টপ জিন্স পড়ে বোটের উপর উদ্দাম নাচ, কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, নেট পাড়ায় তীব্র কটাক্ষের শিকার দিদি নাম্বার ১ সঞ্চালিকা, দেখুন ভিডিও

ক্রপ টপ জিন্স পড়ে বোটের উপর উদ্দাম নাচ, কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, নেট পাড়ায় তীব্র কটাক্ষের শিকার দিদি নাম্বার ১ সঞ্চালিকা, দেখুন ভিডিও

বড়পর্দা কাঁপানো অনেক অভিনেত্রীই এখন সিনেমার জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। সেই সমস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রচনা ব্যানার্জি। বেশ কয়েক বছর হলো অভিনেত্রীকে আর আমরা বড়পর্দায় দেখতে পাইনা। তবে নিজেকে পুরোপুরি ক্যামেরা থেকে আড়াল করেননি তিনি। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালকের ভূমিকা দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি সামলাচ্ছেন। একসময় শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি নয় ওড়িশা ও বলিউড ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রীন ভাগ করে নিতে দেখা গেছে তাকে।

তবে বর্তমানে দিদি নাম্বার ওয়ান তার সঞ্চালনায় জমজমাট। কিছুদিন আগেই বাবা কে হারিয়েছেন সেই শোক কাটিয়ে আবারও জোরকদমে কাজে নেমে পড়েছেন। এই শো এর মাধ্যমেই হাজার হাজার মেয়ের কাছে আইডল হয়ে উঠেছেন তিনি।

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের নানাধরনের ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করে থাকেন। কখনো আবার ছেলের সাথে কাটানো দুষ্টু মিষ্টি মুহূর্তও তুলে ধরেন। নিজের ঘুরতে যাওয়ার বিভিন্ন মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পরনে কালো সুইমিং শুট, জলপরী হয়ে জলকেলি করছেন ঋতাভরী এবং তাঁর সঙ্গী

ভিডিওতে রচনা ব্যানার্জি কে একটি ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ এবং সাদা রঙের প্যান্ট পড়ে একটি বোটের উপর নাচতে দেখা গিয়েছে। তার এই ভিডিও তে যেমন একাধিক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন নেটিজেনরা আবার একাংশ নেটিজেন কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী কে। তবে নেটিজেনদের এই সমস্ত কমেন্টের ধার ধারেন না রচনা ব্যানার্জি। তাকে দেখে এখনো বুঝার উপায় নেই যে তিনি ইতিমধ্যেই চল্লিশের কোঠা পেরিয়ে গিয়েছেন। এখনো সেই গ্ল্যামার চেহারায় নিজেকে ধরে রেখেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment