Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

বঙ্গতনয়া বনগাঁর মেয়ে অরুনিতার গান শুনে প্রশংসায় ভরিয়েছিলেন বাপ্পি লাহিড়ি, মুগ্ধ বাপ্পি দিয়েছিলেন প্লেব্যাকের প্রস্তাব, ভাইরাল সেই পুরনো ভিডিও

বঙ্গতনয়া বনগাঁর মেয়ে অরুনিতার গান শুনে প্রশংসায় ভরিয়েছিলেন বাপ্পি লাহিড়ি, মুগ্ধ বাপ্পি দিয়েছিলেন প্লেব্যাকের প্রস্তাব, ভাইরাল সেই পুরনো ভিডিও

ইন্ডিয়ান আইডলের চলতি সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হিসেবে নাম অর্জন করেছেন বঙ্গ কন্যা অরুনিতা কাঞ্জিলাল। বনগাঁ থেকে সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়ে সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অরুনিতা একাধিকবার সেলিব্রেটি বিচারকদের মন জয় করে নিয়েছেন।

এর আগে তিনি সারেগামাপা লিটল চ্যাম্পে বিজয়ী হয়েছিলেন। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি একটি এপিসোডে অতিথি বিচারক হিসাবে উপস্থিত বাপ্পি লাহিড়ীকে তারই গান গেয়ে শুনিয়ে মুগ্ধ করলেন এই গায়িকা।

এর আগে অরুনিতা দারুণ পারফর্মেন্স করে একাধিকবার দর্শক এবং বিচারকদের মন জয় করে নিয়েছিলেন এবং পেয়ে গিয়েছিলেন সেলিব্রিটি বিচারকদের সঙ্গে বিভিন্ন কাজ করার সুযোগ। হিমেশ রেশমিয়ার মুড এন্ড মেলোডিজ অ্যালবামে ইতিমধ্যেই গান গেয়ে ফেলেছেন তিনি। পাশাপাশি তিনি গান গেয়েছেন বাংলা জনপ্রিয় ওয়েব সিরিজ তানসেনের তানপুরাতেও।

আরও পড়ুন: 3 Idiots Sequel: বিবাহিত, সন্তানের বাবা, ‘থ্রি ইডিয়টস ২’-তে মধ্যজীবনের সংকটে র‍্যাঞ্চোরা

এবারে অরুণিতার জয়ের মুকুটে যুক্ত হয়েছে আরো একটি পালক। কারণ তার গান শুনে মুগ্ধ বাপ্পি লাহিড়ী মঞ্চেই তাকে উপহার দিয়ে বসলেন তার সঙ্গে একটি প্লেব্যাক করার কনট্রাক্ট পেপার।

ভাইরাল একটি ভিডিওয় দেখা গিয়েছে শোয়ের সঞ্চালক আদিত্য চোপড়া অরুনিতার হাতে তুলে দিয়েছেন একটি ফাইল যা খুলে তিনি দেখতে পেয়েছেন ভেতরে রয়েছে প্লেব্যাকের কনট্রাক্ট পেপার। পাশাপাশি বাপ্পি লাহিড়ী আরো জানিয়েছেন যে তারা আশীর্বাদ সর্বদা থাকবে এই বঙ্গ তনয়ার সঙ্গে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment