Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
28 July 2026

গ্রামের চাষীর ঘরের সাদামাটা মেয়ে পর্দার রিমলি ‘টিপ টিপ বর্ষা পানি’ তে উদ্দাম নাচ অভিনেত্রীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

গ্রামের চাষীর ঘরের সাদামাটা মেয়ে পর্দার রিমলি ‘টিপ টিপ বর্ষা পানি’ তে উদ্দাম নাচ অভিনেত্রীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পর্দার রিমলি এবার নতুন রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকে এইরূপে দেখে মুগ্ধ নেটিজেনরা। টিআরপির দৌড়ে টিকে না থাকতে পারার কারণেই ইতিমধ্যেই বন্ধ হয়েছে ‘রিমলি’। শেষের দিকে দর্শকমহলে সেভাবে প্রভাব ফেলতে পারছিল না এই ধারাবাহিক। সেই কারণেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন সাজে নেটিজেনদের নজর কেড়েছেন ইধিকা পাল।

ছোটপর্দার এই অভিনেত্রী কে কে দাস কলেজ থেকে অ্যাকাউন্টেন্সি নিয়ে স্নাতক হয়েছেন। এরপরেই তিনি পা রেখেছেন অভিনয় জগতে। ‘রিমিলি’র আগে ‘কপালকুন্ডলা’ ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে দেখা মিলেছিল ইধিকা পালের। পর্দায় অভিনেত্রীকে রাগী ও গম্ভীর মনে হলেও বাস্তবে তিনি খুবই ছটফটে একজন মানুষ। বর্তমানে একাধিক ফটোশুট করতে দেখা যায় অভিনেত্রীকে।

সম্প্রতি অভিনেত্রীর একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। সেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি ‘সূর্যবংশী’ ‘টিপ টিপ বরসা পানি’র রিমেকে বিভিন্ন পোজে দেখা গিয়েছে ইধিকা পালকে। এই রিল ভিডিও নেটিজেনদের মধ্যে ও অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর পরনে ছিল মাল্টি কালারের বোট নেক ডিজাইনের ব্লাউজ এবং গোলাপি রঙের শিফন শাড়ি। এই পোশাকে নিঃসন্দেহে অভিনেত্রীকে দারুন লাগছিল।

আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সঞ্জয়, এত বড়লোক হয়েও চিকিৎসার টাকা নেই, ট্রোলের বন্যা নেটপাড়ায়! ‘সর্বজয়া’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট

সম্প্রতি এই ধরনের পোশাকে লাস্যময়ী অভিনেত্রী। তোকে এইরূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরাও। ‘টিপ টিপ বরসা পানি’র সাথে অভিনেত্রীর বিভিন্ন পোজের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। এই পোশাকে অভিনেত্রী ইধিকাকে একেবারে বিউটি বম্ব লাগছিল তা মানছেন সকলেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment