Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

ব্ল্যাক ড্রেস ও গোলাপি লিপস্টিকে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন এই ‘চরিত্রহীন’ অভিনেত্রী

হইচইয়ের জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ বোল্ড ও সাহসী চরিত্রে অভিনয় করে হাজার হাজার দর্শকদের মন কেড়ে

ব্ল্যাক ড্রেস ও গোলাপি লিপস্টিকে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন এই ‘চরিত্রহীন’ অভিনেত্রী

হইচইয়ের জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ বোল্ড ও সাহসী চরিত্রে অভিনয় করে হাজার হাজার দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজের মধ্য দিয়েই অভিনয় জগতে পথচলা শুরু। কোন চরিত্রের জন্য যতটা বোল্ড হওয়া উচিত বা যতটা খোলামেলা হওয়া দরকার, ততটাই খুব ভালো করে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেন তিনি। চরিত্রহীনের সাহসী দৃশ্যগুলিতে নিজের সেই আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন বহুবার। আরো একবার নিজের সাহসী চরিত্রে অভিনয়ের পরিচয় দিলেন অভিনেত্রী। চরিত্রহীনের সাফল্যের পর দক্ষিণী সিনেমায় পাড়ি দিলেন নয়না গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল একটি ছবি শেয়ার করলেন এই বঙ্গ তনয়া। তারপরই ঘুম উড়ে গেছে হাজার হাজার মানুষের। তাঁর বোল্ড লুকে কুপোকাত নেটিজেনরা। ব্ল্যাক ড্রেসে ও গোলাপি লিপস্টিক পড়ে রীতিমতো তাপমাত্রা বাড়াচ্ছেন চরিত্রহীনের অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবিটি। তাঁর এই সাহসী লুকের প্রশংসায় বন্যা বইয়ে দেন নেটিজেনরা কমেন্ট সেকশনে। বর্তমানে নিজের নতুন দক্ষিণী ছবির জন্য ব্যস্ত রয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন। প্রায়শই ঘুম কেড়ে নেওয়ার মতো লাস্যময়ী ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: শীতেও বোল্ড লুকঃ রূপোলি সিক্যুয়েন্ড ড্রেসে হট অবতারে ধরা দিলেন দর্শনা

প্রসঙ্গত হইচইয়ের ওয়েব সিরিজ চরিত্রহীন সিজন ৩ এ দেখা যাবে নয়নাকে। ইতিমধ্যেই বেরিয়ে গেছে এই তৃতীয় সিজনের টিজার। সেখানেও নিজের বোল্ড অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। ইতিমধ্যেই নয়া নেট সেন্সেশন এই বঙ্গ তানায়া। নতুন দক্ষিণী সিনেমায় ফের বোল্ড ও সাহসী চরিত্রে হাজির হবেন নয়না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment