Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

মাঝপথে ছেড়ে এসেছিলেন গাঁটছড়া ধারাবাহিক, তারপর আবার দীর্ঘ পাঁচ মাস বাদে টেলিভিশনের পর্দায় ভিলেন চরিত্রে ফিরছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল

মাঝপথে ছেড়ে এসেছিলেন গাঁটছড়া ধারাবাহিক, তারপর আবার দীর্ঘ পাঁচ মাস বাদে টেলিভিশনের পর্দায় ভিলেন চরিত্রে ফিরছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল

বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ হলেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনেত্রী কে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে কিয়ারার চরিত্রে অভিনয় করতে। যদিও সেই চরিত্র থেকে মাঝ পথে বেরিয়ে আসেন অভিনেত্রী। এরপর তার চরিত্রে অন্য এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে বর্তমানে।

চলতি বছর মার্চ মাসেই গাঁটছড়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসুন অভিনেত্রী। কারণ হিসেবে জানা যায় প্রযোজক সংস্থার সাথে কিছু মনোমালিন্যের কারণেই ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন তিনি। তারপর থেকে পাঁচ মাস কেটে গিয়েছে এখনো নতুন ধারাবাহিকের নতুন কোন চরিত্রে দেখা মেলেনি অভিনেত্রীর। আর তাই জন্যই সঞ্চারীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আবার অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য।

অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ পাঁচ মাস বাদে আবারো খলনায়িকার চরিত্রে টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। কালার্স বাংলার সদ্য শুরু হওয়া, ধারাবাহিক ক্যানিংয়ের মিনুতে ভিলেন চরিত্রে দেখা মিলবে সঞ্চারীর। এর আগে গাটছরা ধারাবাহিক মাঝ পথে ছেড়ে দেওয়ার কারণে নানা প্রশ্ন উঠেছিল অভিনেত্রী কে নিয়ে। তারপরে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি ধারাবাহিক ছেড়েছেন।

আরও পড়ুন: মিঠাই কে হারিয়ে দিলো শ্যামৌপ্তি! এবার ছোট পর্দার পর ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন “গুড্ডি”? কি জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি ?

এক সাক্ষাৎকারে সঞ্চারী জানিয়েছিলেন, ‘আমি কিন্তু বাধ্য হয়ে গাঁটছড়া থেকে সরে দাঁড়িয়েছি।’ সঞ্চারীর কথায় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মানুষ! তাই কিছু কিছু জিনিস বা সত্ত্বা থাকে যেটাকে আঘাত দিয়ে বা কোনও কিছুকে মেনে নিয়ে টিকে থাকাটা দুষ্কর। তাই সঞ্চারীর কথায় ‘যারা পারে তারা সত্যি ট্যালেন্টেড, আমার মধ্যে ওই ট্যালেন্ট নেই ’।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল